ব্যাংক থেকে টাকা তোলার সীমা বাতিল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ পিএম

ব্যাংক হিসেব থেকে নগদ টাকা উত্তোলনের ওপর বাংলাদেশ ব্যাংকের যে সীমা আরোপ করা ছিলো, তা তুলে নেয়া হয়েছে। ফলে এখন থেকে গ্রাহকরা যে কোনো পরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

রোববার থেকে যেকোনও পরিমাণের অর্থ গ্রাহকরা তুলতে পারবেন বলে শনিবার জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।

তিনি বলেন, নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা তুলে নেওয়া হয়েছে। রোববার থেকেই গ্রাহকরা যেকোনও পরিমাণ টাকা তুলতে পারবেন।

গত সপ্তাহে এক‌টি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা তোলার সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল। তার আগের সপ্তাহে এই সীমা ছিলো ৪ লাখ টাকা।

এর আগে, গত ১৭ আগস্ট অ্যাকাউন্ট থেকে উত্তোলনের সীমা ৩ লাখ টাকা বেঁধে দেওয়া হয়েছিল। তারও আগে গত ১০ আগস্ট বলা হয় অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।

৮ আগস্ট এক লাখ টাকার বে‌শি নগদ উত্তোলন কর‌তে পা‌রে‌নি গ্রাহক।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেউ যাতে টাকা পাচার করতে না পারে, এ জন্য সতর্ক কর‌তে নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিয়ে আসছিলো কেন্দ্রীয় ব্যাংক।

এরইমধ্যে লুটপাটে জড়িত অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ব্যাংক হিসেব জব্দ বা স্থগিত করা হয়েছে। অবশ্য নগদ অর্থ উত্তোলনের সীমা বেঁধে দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা সংকটও অন্যতম কারণ ছিলো বলে জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

একাত্তর/আরএ
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর