২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারিতেই

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম

২০২৫ সালের বাণিজ্যমেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে তিনি এ তথ্য জানান।

২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমদিকে শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে বাণিজ্য মেলা কবে থেকে শুরু হবে, সেই তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

সূত্রটি জানিয়েছে, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বড় দিন পালন করা হয়। বড়দিন বা ক্রিসমাস উৎসব কেন্দ্র করে জানুয়ারি মাসের প্রথম কয়েকদিন ছুটির আমেজেই থাকে। এ কারণে ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের প্রথম শুরু না করে, দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সচিবালয়ে ইপিবি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনষ্টিটিউট’র সঙ্গে সভা শেষে সাংবাদিকরা বাণিজ্য উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন আগামী বাণিজ্য মেলা কবে থেকে শুরু হচ্ছে? এর উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য মেলা জানুয়ারি মাসেই হবে। কিন্তু তারিখের বিষয় আছে। তারিখ এখনও ঠিক করা হয়নি। তবে জানুয়ারি মাসেই হবে।

সাধারণত জানুয়ারি মাসের প্রথমদিন থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছরের বাণিজ্য মেলা শুরু হয় ২১ জানুয়ারি।  

আরবিএস
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর