অধিকাংশ কারখানায় শ্রমিক ফিরেছে, সাধারণ ছুটিতে ৪৫

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ শেষে শিল্পাঞ্চল আশুলিয়ায় স্বস্তি ফিরেছে। মঙ্গলবার ৪৫টি ছাড়া সব কারখানায় কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন শ্রমিকরা। এদিন বেলা ১২টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই। শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।  

মঙ্গলবার সকালে সরেজমিন, শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট, জামগড়া, বাইপাইলসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। তবে এখনও বেশ কয়েকটি কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। তা ফলপ্রসূ হলে ছুটি থাকা কারখানাগুলোতেও উৎপাদন শুরু হবে বলে একাধিক সূত্র জানিয়েছে। 

বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়িয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা মঙ্গলবার খোলার কথা ছিল। কিন্তু ৪৫টি কারখানায় শ্রমিক-মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলায় তা সম্ভব হয়নি। 

শিল্প পুলিশ বলছে, আলোচনা কোনো সিদ্ধান্তে পৌঁছলে সেসব কারখানাতেই উৎপাদন শুরু হবে।  

বিভিন্ন কারখানার শ্রমিকরা জানান, অনেক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কিছু কিছু কারখানার গেটে এখনও বন্ধের নোটিশ রয়েছে। এসব কারখানার শ্রমিকরা বাসায় ফিরে গেছেন। শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে কাজে ফিরবেন বলে জানিয়েছেন। 

তাদের দাবি, শ্রমিকরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। বেশিরভাগ কারখানা শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। অনেক কারখানায় কাজ পুরোদমে চলছে।

এদিকে শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, কিছু কিছু কারখানা নিরাপত্তার কথা বলে সাধারণ ছুটি ঘোষণা করেছেন। বাকি সব কারখানায় উৎপাদন চলছে। সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলোর শ্রমিক বাসায় ফিরে গেছেন। শিল্পাঞ্চল আশুলিয়া এখন শান্ত। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কারখানার বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। এখানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, শিল্প পুলিশ ও জেলা পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়া চারদিকে মোবাইল, পেট্রোল টিমগুলো চলমান আছে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত।

একাত্তর/এসি
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
সাভারে চামড়া শিল্প নগরীতে কোরবানির পশুর চামড়া নিয়ে চরম অব্যবস্থাপনাসহ কারসাজির অভিযোগ করেছেন চামড়ার মৌসুমি ব্যবসায়ীসহ মাদ্রাসার শিক্ষকরা। ঈদের দিন থেকে রোববার (৮ জুন) সকাল ১০টা পর্যন্ত এ শিল্প...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর