সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন আমদানীকারকরা। 

রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

বন্দরটির আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত মাশুল আদায় করছে। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে ওয়্যারহাউস ভাড়া, নিরাপত্তার অভাবসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। 

তিনি বলেন, এ ব্যাপারে বারবার বলা সত্ত্বেও পানামা কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়েই আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। 

তবে তারা সোনামসজিদ স্থলবন্দর বাদ দিয়ে অন্য বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া করছেন বলে জানান মোহাম্মদ শাহাবুদ্দীন।

আমদানিকারকদের দাবিগুলো হলো-

  • সোনামসজিদ স্থলবন্দর পানামা পোট লিংক লিমিটেড কর্তৃক পাথর বোঝাই ট্রাকের পণ্য খালাসে মাশুল আদায় কমাতে হবে।
  • বিগত দিনে ব্যবসায়ীদের দেওয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা তদন্ত করতে হবে।
  • পানামার এক নাম্বার গেটে দিয়ে ভারতীয় ট্রাক প্রবেশের সময় পানামা পোর্ট লিঙ্ক লিমিটেড ভারতীয় ১৭০ থেকে ১৮০ রুপি নিয়ে থাকেন। এটি বাংলা টাকায় আনতে হবে।
  • পানামা চত্বরে ২৪ ঘণ্টার বেশি একটি ট্রাক অবস্থান করলে ২০০ রুপি চার্জ কাটা বন্ধ করতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার শতাধিক গাড়ি বন্দরে প্রবেশ করলেও রোববার বেলা চারটা পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে বন্দরে ঢোকে নাই। 

এদিকে আমদানি-রপ্তানিকারকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম। তিনি বলেন, বন্দরের দাপ্তরিক কার্যক্রম চলছে। আমদানি-রপ্তানি বন্ধ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত এ বিষয়ে সমাধান হয়ে যাবে।

এর আগে গত আট সেপ্টেম্বর সোনামসজিদ আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন হয়রানীর অভিযোগে ১১ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে। এসবে প্রতিকার না পেলে সেদিন আমদানি-রপ্তানি বন্ধের হুশিয়ারিও দিয়েছিলেন তারা। যা রোববার থেকে কার্যকর হলো।

একাত্তর/এসি
পৌনে দুই মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভারতের...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মোহদীপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। 
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, সরকার চলতি মৌসুমে চীনে এক লাখ ২০ হাজার টন আম রপ্তানির উদ্যোগ নিচ্ছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর