সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:৫৩ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মোহদীপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। 

সোমবার (৩০জুন) সকাল থেকে  বন্দরে ফিরেছে কর্মব্যস্ততা।

এর আগে শনিবার (২৮ জুন) সকাল থেকে শুরু হওয়া এ শাটডাউনের ফলে স্থলবন্দরের উভয় পাশে বহু পণ্যবাহী ট্রাক আটকে ছিল। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন ছিল হাজার হাজার শ্রমিক।

আমদানি-রপ্তানিকারক ও বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত দুই দিনের কর্মবিরতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ছয় কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। 

সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পাথরসহ ৩৪৯ গাড়ি পণ্য আমদানি এবং ৩৫ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।   

তবে কর্মবিরতি চলাকালে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ও কর্মবিরতির ডাক দেয়। এতে ওই দিন থেকে বন্ধ হয়ে যায় সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। 

একাত্তর/এসি
পৌনে দুই মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভারতের...
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, সরকার চলতি মৌসুমে চীনে এক লাখ ২০ হাজার টন আম রপ্তানির উদ্যোগ নিচ্ছে। 
একদিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৫১টি ভারতীয় পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢুকেছে। এখনও সীমান্তের ওপারে অপেক্ষায় আছে আরও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর