আর্থিক প্রতিষ্ঠান সংস্কারে আইএমএফের সহযোগিতা চায় সরকার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংস্কারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহযোগিতা চেয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে কারিগরিসহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থাটি। 

বুধবার সচিবালয়ে বাংলাদেশে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এ বিষয়ে জানান।

অর্থ উপদেষ্টা জানান, ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচারসহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে আইএমএফের বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হবে।

তিনি সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, তাও তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফ এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।

তিনি আরও জানান, এ বিষয়ে শুধু আইএমএফ নয়, বিশ্ব ব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলোর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে কাজ করছে দাতা সংস্থাগুলো।

একাত্তর/এসি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের ঋণের চুক্তি হয়েছে ৫৫০ কোটি ডলারের। এর বিপরীতে এখন পর্যন্ত চার কিস্তিতে মোট ৩৬৩ কোটি ৭৩ লাখ ডলার ছাড় করেছে সংস্থাটি।
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর