নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কর অব্যাহতির মেয়াদ বাড়লো

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৯:০৬ পিএম

নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও এ খাতে বিনিয়োগ আকর্ষণ করতে কর অব্যাহতির মেয়াদ আরেক দফা বাড়ালো অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুলাই থেকে ২০২৫ থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে যে-সব নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে যাবে, সেসব কোম্পানিকে পরবর্তী পাঁচ বছরের জন্য শতভাগ কর অব্যাহতি দেয়া হয়েছে।

এছাড়া বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার দিন থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত কর অব্যাহতি থাকবে শতভাগ। পরবর্তী তিন বছর অর্থাৎ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম বছরে অব্যাহতির পরিমাণ হবে ৫ শতাংশ। আর পরবর্তী দুই বছর অর্থাৎ নবম ও দশম বছরে অব্যাহতির পরিমাণ হবে ২৫ শতাংশ।

এনবিআর বলছে, বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার প্রথম পাঁচ বছর কোনো কর দিতে হবে না। পাঁচ বছর পর থেকে পরবর্তী তিন বছরের জন্য ৫০ শতাংশ কর আরোপ হবে। আট বছর অতিক্রম হলে ৭৫ শতাংশ কর আরোপ হবে।

জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন ২০২৩ সনের ৭৬ ধারার ১ উপধারার ক্ষমতাবলে শর্তসাপেক্ষে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিমালা অনুযায়ী কর অব্যাহতি দেয়া হয়েছে জানিয়ে সরকারি সংস্থাটি বলছে, তবে, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আইনের সব বিধান মেনে চলতে হবে।

আরবিএস
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির মতো কাঠামোর মাধ্যমে এ সুবিধা অব্যাহত...
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর