আরও অনেক দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করবে সরকার

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যত বেশি দেশের সঙ্গে সম্ভব, মুক্তবাণিজ্য চুক্তি করবে সরকার। তিনি বলেন, বিশেষ করে জাপান,ইন্দোনেশিয়া, ইন্ডিয়ার সাথে চুক্তি করবো। এছাড়া আসিয়ানে যাওয়ার চেষ্টা করবো। আমরা মালয়েশিয়ার সাথেও কাজ করবো। খবর বাসসের। 

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ - সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের আলোচনার সূচনা’ শীর্ষক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা একথা বলেন। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিবে বাংলাদেশ। সময় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হুট করে এটা হবেনা, যৌক্তিক সময়ে হবে। এই উত্তরণ হবে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে। ব্যবসায়ীরা বাণিজ্য নিয়ে সব সময়ই উদ্বিগ্ন থাকে। তাদের নানা সুযোগ-সুবিধা দরকার, এ বিষয়টিও বিবেচনায় রয়েছে যোগ করেন উপদেষ্টা। 

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য সিঙ্গাপুর একটি সম্ভাবনাময় দেশ। পণ্য ছাড়াও সেবা ও বিনিয়োগ খাতেও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিকভাবে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে সিঙ্গাপুরের জন্য বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। 

চট্টগ্রামের বে-টার্মিনালে সিঙ্গাপুরের শিপিং কোম্পানি পিএসএ বিনিয়োগ করছে, বে-টার্মিনাল ট্রান্সফরমেশনের মাধ্যমে এটি আন্তর্জাতিক বৃহৎ বন্দরে পরিণত হবে। এ সূত্রে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে। 

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন বক্তব্য রাখেন। 

এর আগে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে সচিবালয়ে তার অফিস কক্ষে সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো সৌজন্য সাক্ষাৎ করেন।

একাত্তর/এসি
গেলো তিন বছর ধরে আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ। সফর, পর্যালোচনা,অনেক দেন দরবার শেষে আইএমএফের প্রতিশ্রুত এই ঋণের পাঁচটি কিস্তি ছাড় হয়েছে। যার পরিমাণ এখন পর্যন্ত ৩৬০...
বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। তবে আরো কমানোর চেষ্টা করছে সরকার। কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি বলেও...
বাংলাদেশে পণ্যের দাম একবার বাড়লে আর কমে না- এই ব্যবস্থা আর চলবে না বলে মন্তব্য করেছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, উৎপাদন ও সরবরাহের মাধ্যমে মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।বাজারে দাম কমে স্বস্তি ফিরবে, তবে রাতারাতি নয়। তবে একেবারে যুগযুগ সময়ও লাগবে এমনটা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর