একলাফে রপ্তানি বাড়লো ২০ দশমিক ৬৫ শতাংশ

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

চলতি অর্থবছরের প্রথম চার মাস, অর্থাৎ জুলাই থেকে অক্টোবরে এক হাজার ৫৭৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮০ শতাংশ বেশি। 

রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত পণ্য রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য উঠে এসেছে। 

ইপিবির তথ্য বলছে, গেলো অক্টোবরে ৪১৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৬৫ শতাংশ বেশি। 

তৈরি পোশাকসহ হিমায়িত খাদ্য, কৃষিপণ্য, চামড়া, চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, প্লাস্টিক ও প্রকৌশল পণ্যের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক রপ্তানি বেড়েছে। 

এই চার মাসে দেশের মোট পণ্য রপ্তানির ৮১ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এই সময়ে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ এবং পোশাক রপ্তানি হয়েছে এক হাজার ২৮১ কোটি ডলারের। 

গত অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি হয়েছিল এক হাজার ১৫০ কোটি ডলারের পণ্য। এবং এই সময়ে  ৩৮ কোটি ৫৫ লাখ ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৩৮ শতাংশ বেশি।

 

আরবিএস
দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন করদাতারা। তবে নির্ধারিত সময়ের আগে রিটার্ন দাখিল করলে কর ছাড়ের সুবিধা পাবেন, আর দেরিতে রিটার্ন দিলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
রপ্তানিকারকদের জন্য কম সুদের প্রি-শিপমেন্ট ঋণ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে এ খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর