খোলা বাজারে ডলারের দাম ১২৭ টাকা ছাড়িয়েছে

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

বাংলাদেশে আবারও বেড়েছে ডলারের দাম। খোলাবাজারে এক ডলারের বিনিময়ে গুনতে হচ্ছে ১২৬ থেকে ১২৭ টাকা পয়সা পর্যন্তও। ব্যাংকগুলো বেশি দামে প্রবাসী আয় কিনছে। ফলে ব্যবসায়ীদের পণ্য আমদানিতে ডলারের দাম বেশি পরিশোধ করতে হচ্ছে। সব মিলিয়ে ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

হটাৎ কেন বাড়ছে মার্কিন ডলারের দাম? এর কারণ খুঁজতে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, তদন্ত শেষে তারা সিদ্ধান্ত নেবে, অতীতের ক্রোলিং পেগ পদ্ধতিই থাকবে, নাকি পরিতর্তন-পরিমার্জন কিংবা নতুন কোন পলিসি নেওয়া হবে। 

ডলারের বাজার নিয়ন্ত্রণে চলতি বছরের ৮ মে ক্রোলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন ১০ টাকা দাম বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয় ১১৭ টাকা। এই ভিত্তি মূল্যের ২ শতাংশ বেশি-কমে, কেনা-বেচা হওয়ার কথা ছিলো ডলারের। 

তখন থেকে বেশ কিছু দিন মোটামুটি ১২০ টাকার মধ্যে প্রতি ডলার কেনা-বেচা হতেও দেখা যায়। যদিও তখন থেকেই এর চেয়ে বেশি রেটে ডলার কিনতে হচ্ছে আমদানিকারকদের। 

ধাপে ধাপে একশো সাত, একশ সতেরোর পর এবার কি ১২৭ টাকা নির্ধারণের দিকে কি যাচ্ছে ডলারের দাম? ব্যাংক থেকে চাহিদামত ডলার মিলছে না! এলসিতেও গুণতে হচ্ছে ১২৬/১২৭ টাকা। খোলা বাজারে ডলার কমে গেছে। তাই কেন ক্রলিং পেগ পদ্ধতি কাজে এলো না, এর কারণ অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক।

আইএমএফ’র শর্তে আছে, ডলার রেট সংক্রান্ত ডেটা মার্কেট থেকে সংগ্রহ করে প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। তবে, রেট যেনো উঠানামা করে এমন নিউ ক্রোলিং পেগ পদ্ধতি চালুর পরামর্শ দিচ্ছে পরামর্শ। 

বিআইবিএম-এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের উচিত ডলারের মূল্য বাজারের উপর ছেড়ে দেয়া।  

বাংলাদেশ ব্যাংকের ডেটাবেজে চলতি অর্থবছরের শুরুর দিনে ডলারের দাম রেকর্ড করা আছে ডলার প্রতি ১১৮ টাকা। ২২ ডিসেম্বরে তা দেখানো হচ্ছে ১২০ টাকায়। যেটি প্রকৃত বাজার দর থেকে ৭ টাকা কম। 

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক এখন বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে। ফলে এক সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ কোটি ডলার বেড়েছে। তাতে গত বুধবার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৪ কোটি ডলার, যা আগের বুধবার ছিলো ২ হাজার ৪৭৫ কোটি ডলার।

একাত্তর/এসি
দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। 
বিদেশে অবস্থানকারী বাংলাদেশি, চলতি বছর, নভেম্বর, ২৮৯ কোটি ডলার রেমিট্যান্স, রেমিট্যান্স, হাজার কোটি টাকা,
ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দিলেও ডলার মার্কেট স্থিতিশীল আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুতরাং সিদ্ধান্তটা সঠিক সময়েই নেয়া হয়েছে।
মার্কিন ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে বাংলাদেশকে নতুন করে চাপ দিচ্ছে আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, এটি বাজার ভিত্তিকই হবে কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর