আয়কর রিটার্ন জমার সময় বাড়ছে ১৫ দিন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০২:১০ পিএম

ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ আবারো বাড়ানো হচ্ছে। তৃতীয় দফায় আরো ১৫ দিন বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়ায় অনেক করদাতা এখনো রিটার্ন জমা দিতে পারেনি। এতে টানা দুই দফায় দুই মাস সময় বাড়িয়েও জমা পড়েনি প্রত্যাশিত রিটার্ন। তাই আবার এ মেয়াদ বাড়ানো হচ্ছে।

আয়কর আইনের ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন জমার সময় এক মাস বাড়াতে পারে। সেই ক্ষমতা প্রয়োগ করে ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছিলো। পরবর্তীতে আরো একমাস বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়।

এরপর সম্প্রতি সময় আরেক দফা বাড়াতে এনবিআরকে চিঠি দেন একদল আইনজীবী। যার প্রেক্ষিতে এবার সময় বাড়ছে ১৫ দিন।

একাত্তর/আরএ
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
চলতি (২০২৫-২৬) বছর এখনও পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৩ নভেম্বর) এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ কর বছরের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে আগামী ৩১...
বৃহস্পতিবার ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে অক্ষম ব্যক্তি করদাতাদের আবেদনের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর