বেশি ভ্যাট-ট্যাক্স আদায়ে অভিযানে নামবে এনবিআর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান বলেছেন, দীর্ঘ দিন থেকে ঋণ নিয়ে নিয়ে বাজেট প্রণয়ন করায় আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। এই অবস্থা থেকে উত্তরণে বেশি ভ্যাট-ট্যাক্স আদায়ে অভিযান চালানো শুরু করা হবে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রাজশাহী বিভাগের সব জেলার চেম্বারের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

এনবিআর বলেন, রাষ্ট্রের ব্যয় বাড়লেও ভ্যাট আদায় বাড়ছে না। ফলে অর্থের সঙ্কট সৃষ্টি হচ্ছে। ১৯৯১ সালের ভ্যাট আইন পরিবর্তন করার ফলে এই সমস্যা আরও তীব্র হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে অটোমেটেড করার ওপরেও জোর দেওয়া হচ্ছে। 

কর্পোরেট ট্যাক্স আদায়ও অনলাইনে করা হচ্ছে জানিয়ে ট্যাক্স দেওয়া সহজ করে সবাইকে উৎসাহী করার পাশাপাশি তিন কোটি টাকার ওপরের টার্ন ওভার সহনশীল করা হবে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর