দুই দিন পর আবারও বাড়লো স্বর্ণের দাম, দেশে রেকর্ড

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৯:০১ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের বাজারে সর্বোচ্চ। অর্থাৎ দেশে এর আগে স্বর্ণের দাম এতো আর হয়নি। 

মঙ্গলবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম কার্যকর হবে বুধবার (১৯ মার্চ) থেকে। 

এর আগে ১৬ মার্চ ২২ ক্যারেটের এক ভরির স্বর্ণের দাম দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে দুই দফায় ভালোমানের এক ভরি স্বর্ণের দাম বাড়লো চার হাজার ৮৩ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরির দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২০১ টাকা বাড়িয়ে এক লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৭ টাকা বাড়িয়ে এক লাখ চার হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরির দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

একাত্তর/এসি
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর