মাতারবাড়ির কাছে ফ্রি ট্রেড জোনের ভাবনায় সরকার

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দরের কাছাকাছি কোনও এক জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা করছে সরকার। এতে আরব আমিরাত ও চীনের মতো বড় অর্থনৈতিক শক্তির দেশ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এতে কমপক্ষে পনের হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

তিনি আরও জানান, আগামীতে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আলাদা একটি অঞ্চলের পরিকল্পনাও রয়েছে। তবে এজন্য নীতি পরিবর্তন করতে হবে। 

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চলছে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনের তৃতীয় দিনেও চীন, ইউরোপীয় উন্নয়নসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। 

দিনব্যাপী সম্মেলনে শেষে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, বেশ কটি দেশই বিনিয়োগের কথা জানিয়েছে। এর মধ্যে দুবাই এর ডিপি ওয়াল্ড গ্রুপও রয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ জানান, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়ম এসেছেন আমাদের প্রোগ্রামে অংশ নিতে। তিনি আমিরাতের একজন ভিআইপি, এমনকি রাজপরিবারের খুব কাছের লোক। উনি একটা ছোট্ট প্রোগ্রাম করেছেন এখানে। তবে তার প্রোগ্রাম ফুল ছিল, এমনকি অনেক দর্শককে আমরা জায়গা দিতে পারিনি। ডিপি ওয়ার্ল্ড থেকে কারিগরি বিশেষজ্ঞ নিয়ে, বিভিন্ন সহায়তা নিয়ে আমরা ফ্রি ট্রেড জোন করার চেষ্টা করছি। এটি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সফরের মূল উদ্দেশ্য ছিল। উনি আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর এই বিষয় নিয়ে আলাপ করবেন।   

এসময় তিনি জানান, এবারের সামিটে এমন সাড়া পাওয়া গেছে যে অনেককে জায়গা দেওয়া যায়নি। অনেকে জায়গা না পেয়েও এসেছেন বিনিয়োগকারীদের দেখা পেতে। সেজন্য আমরা ভাবছি- আগামী সামিট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিয়ে যাবো। এটার চাহিদা ওখানেই বেশি।

বাংলাদেশ নিয়ে চীনের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, তাই আগামী মাসেই দেশটির বাণিজ্য মন্ত্রী ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিডা চেয়ারম্যান বলেন, আগামীতে প্রতিরক্ষা শিল্পেও বিনিয়োগ করতে চায় বাংলাদেশ।

বিখ্যাত পোশাক ব্র্যান্ড জারার কর্ণধার বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনে এসে ইতিবাচক মন্তব্য করেছেন বলেও জানান বিডা চেয়ারম্যান।

একাত্তর/এসি
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির মতো কাঠামোর মাধ্যমে এ সুবিধা অব্যাহত...
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট...
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর