সংসদ না থাকায় অধ্যাদেশ আকারে জারি হবে বাজেট

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পিএম

সংসদ না থাকায় আগামী দুই জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

ওই দিনই অনুষ্ঠিত হবে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন। অধ্যাদেশ জারির দিনই ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কিছু ধারা কার্যকর হবে। আর বাকি বাজেট কার্যকর হবে এক জুলাই থেকে। সংসদ না থাকায় এবার বাজেট অধ্যাদেশের ওপর কোনো শুনানি হবে না। 

রোববার (১৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তারা এসব তথ্য জানান।

তারা জানান, বাজেট অধ্যাদেশের খসড়া প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে ২১ মে। রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে পরের দিন অর্থাৎ ২২ মে। 

কর্মকর্তারা জানান, সংসদ না থাকায় এবার টেলিভিশনে বাজেট বক্তৃতা পাঠ করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এদিকে একই দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিসিসিআই প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, করহার খুব বেশি কমানোর সুযোগ নেই।  তবে কোম্পানি লোকসান করলেও কর দিতে হয়, সেখানে নতুন বাজেটে কিছু করার চেষ্টা থাকবে।

একাত্তর/এসি
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর