বিজিএমইএ নির্বাচন: প্যানেল সাজাতে ব্যস্ত প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপ

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পিএম

তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন- বিজিএমইএ এর ২০২৫-২৭ বছরের নির্বাচন উপলক্ষ্যে প্যানেল সাজাচ্ছেন সংগঠনটির প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপ, সম্মিলিত পরিষদ এবং ফোরাম। বোর্ডের ৩৫ পরিচালক পদে ভোটে লড়াইয়ে উভয় প্যানেলেই প্রার্থী বাছাইয়ে থাকছে চমক। দুই গ্রুপই জয় নিয়ে আশাবাদী এবং প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটে জিতলে গার্মেন্টস মালিকদের পাশে থাকবেন সব সময়। 

আগামী ৩১ মে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএতে নির্বাচন। তথ্য যাচাই বাছাই শেষে ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে ভোটার হয়েছেন প্রায় দুই হাজার। এসব ভোটাররা বলছেন তারা চান সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হউক সৎ ও যোগ্য প্রার্থী, যারা কাজ করবেন পোশাক শিল্পের কল্যাণে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদ বলছে, তাদের প্যানেল আছে অভিজ্ঞ সব প্রার্থী, যারা পোশাক শিল্পের যেকোনো সঙ্কটের সমাধানে সক্ষম। এরিমধ্যে, তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলের জন্য প্যানেল ঘোষণা করেছে ‘সম্মিলিত পরিষদ’।

সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম জানিয়েছেন, আসন্ন ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন তারা। 

তিনি বলেন, পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, ট্যারিফ, এলডিসি গ্রাজুয়েশন, কাস্টমস, ব্যাংকিং, জ্বালানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো কীভাবে মোকাবিলা করে পোশাক শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে জন্য একটি যোগ্য প্যানেল উপস্থাপন করার করা হবে। 

অন্যদিকে ফোরাম বলছে নবীন এবং প্রবীণের সম্মিলিত চমক থাকছে প্যানেলে। যারা ভোটারদের কাছে দায়বদ্ধ থেকে কাজ করবেন পোশাকশিল্পের উন্নয়নে। এদিকে, ঐক্য পরিষদ নামে এবার নতুন একটি প্যানেলের আত্মপ্রকাশ হলেও প্রস্ততি না থাকায় নির্বাচনে অংশ নেবে না।

এআরএস
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
আসন্ন ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের লক্ষে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের বাণিজ্যিক সংগঠন বিজিএমইএ। 
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর