রাজস্ব বোর্ড অটোমেশনে হাজার কোটি টাকার প্রকল্প

আপডেট : ০৮ মে ২০২৫, ০৭:২৮ পিএম

অটোমেশনের জন্য এবার বিশ্বব্যাংকের সহযোগিতায় এক হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের উদ্দেশ্য কর অফিসে করদাতাদের স্বশারীরে যোগাযোগ বন্ধ করা। তবে, প্রকল্প বাস্তবায়নে অতীত ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। 

প্রযুক্তির আধুনিকায়নে গত দুই দশকে বিভিন্ন প্রকল্পে প্রায় হাজার কোটি টাকা খরচ করেছে এনবিআর। সেসব প্রকল্পের কোনো কোনোটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। আবার কোনোটির পুরো সুফল মেলেনি। এতে একদিকে যেমন করদাতার হয়রানি বন্ধ হয়নি। অন্যদিকে ঠেকানো যাচ্ছে না কর ফাঁকিও।  

এমন প্রেক্ষিতে আসছে আরেকটি প্রকল্প। স্ট্রেনদেনিং ডামেস্টিক রিসোর্স মবিলাইজেশন নামে এই উদ্যোগের সিংহভাগ ব্যয় ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক। কর্মকর্তারা জানান, ভ্যাট, কাস্টমস ও আয়কর এই তিন বিভাগের মধ্যে সংযোগ স্থাপন এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। করদাতা যেন প্রয়োজনীয় সেবা ঘরে বসেই পান, তাও নিশ্চিত করা হবে। এছাড়া এনবিআরের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোও অন্যতম উদ্দেশ্য।

বিদেশি সংস্থার ঋণ নিলে আসে বিদেশি ঠিকাদারের প্রশ্ন। এনবিআরের ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে বিদেশি কোম্পানির অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। ভিয়েতনামের একটি প্রতিষ্ঠানকে আয়কর খাতে উন্নয়নের একটি প্রকল্প দিয়ে কোনো ফল মেলেনি। ভ্যাটের একটি প্রকল্পও মাঝপথে ফেলে যায় কোম্পানিটি। 

এনবিআরের এমন প্রকল্প নেয়ার আলোচনায় উদ্বেগ জানিয়েছেন দুর্নীতি বিরোধী সংস্থা- টিআইবি। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে, নতুন প্রকল্প নেয়ার আগে অতীতের ব্যর্থতা মূল্যায়নের দাবি জানিয়েছে সংস্থাটি। তবুও এনবিআর কর্মকর্তা বলছেন, এবার যাতে প্রকল্প পুরো সফল হয়, সে ব্যবস্থা করা হবে। 

এআরএস
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর