বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছেনা কোরবানির পশুর চামড়া

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম

রাজধানীর পোস্তায় চামড়ার আড়তগুলোতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে চামড়া বিক্রি করতে এসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। ভালো দাম পাওয়ার বিষয়ে বুক ভরা আশা ছিলো তাদের। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিগত দিনগুলোর মতো এবারও চামড়া বিক্রি হয়েছে নামমাত্র দামে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৌসুমি ব্যবসায়ী ও বিভিন্ন এতিমখানা সংশ্লিষ্টরা।

শনিবার (৭ জুন) সরেজমিন সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হয়নি কোরবানি পশুর চামড়া। সর্বনিম্ন ৬০০ থেকে সর্বোচ্চ ৮৫০ টাকা পর্যন্ত গরুর চামড়া বিক্রি হচ্ছে রাজধানীর পোস্তার আড়তে। 

আড়তদারদের দাবি, সরকারের বেঁধে দেওয়া দাম প্রক্রিয়াজাত চামড়ার ক্ষেত্রে প্রযোজ্য। আর মৌসুমি ব্যবসায়ীদের চামড়া ক্রয়ের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা। 

তবে আড়তদারেরা বলছেন, রপ্তানির বাজার সংকুচিত হয়েছে। এর চেয়ে বেশি দামে ক্রয় করার সাধ্য তাদের নেই। 

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, বাংলাদেশের চামড়া রপ্তানি হতো ইউরোপ ও আমেরিকাসহ উন্নত বিশ্বের দেশগুলোতে। সেই বাজার এখন শুধুমাত্র চায়নার হাতে। তবে সেখানেও আগের মতো চাহিদা নেই। সরকারের বেঁধে দেওয়া দামে অসামঞ্জস্যতা ছিল বলেও মন্তব্য করেছেন তারা। 

একাত্তর/এসি
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর