চামড়ায় কারসাজির অভিযোগ, উঠছেনা গাড়ি ভাড়াও

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৫:১৩ পিএম

সাভারে চামড়া শিল্প নগরীতে কোরবানির পশুর চামড়া নিয়ে চরম অব্যবস্থাপনাসহ কারসাজির অভিযোগ করেছেন চামড়ার মৌসুমি ব্যবসায়ীসহ মাদ্রাসার শিক্ষকরা। ঈদের দিন থেকে রোববার (৮ জুন) সকাল ১০টা পর্যন্ত এ শিল্প নগরীতে প্রায় দুই হাজার ট্রাকে তিন লাখ পিস চামড়া এসেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, দামের যে অবস্থা, তাতে গাড়ি ভাড়াও উঠছেনা। আর ছয় ঘণ্টার মধ্যে চামড়া লবণ দেওয়ার কথা থাকলেও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দেওয়া হচ্ছে না।

সরকার দাম বেঁধে দেওয়ার পরও কম কেন জানতে চাইলে ট্যানারি মালিকদের ভাষ্য, চাহিদার অতিরিক্ত চামড়া এসেছে এবং নষ্ট হয়ে যাওয়ায় ভালো দাম দিতে পারছেন না। 

রোববার সরেজমিন, সাভার চামড়া শিল্প নগরীতে এমন চিত্র দেখা গেছে। চামড়া লবণজাত করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এখনও অনেক ট্রাক অপেক্ষা করছে চামড়া খালাসের জন্য। 

মাদ্রাসা কর্তৃপক্ষ ও মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, নির্ধারিত মূল্যে চামড়া নিচ্ছেন না মালিকরা। আগে থেকে যোগাযোগ করে আসা হলেও দাম পাওয়া যাচ্ছে না। সিন্ডিকেট করে তারা সময়ক্ষেপণ করছেন। সময় যতো গড়াচ্ছে, দামও ততো কম বলছেন মালিকরা। 

তারা জানান এখন চামড়া বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। অনেকেই ক্রেতাদের বাকিতে দিয়ে চলে যাচ্ছেন।

অপরদিকে চামড়া বিক্রেতারা বলেন, সরকার নির্ধারিত সবচেয়ে ছোট চামড়ার দাম হওয়ার কথা এক হাজার টাকা। অথচ  ট্যানারির মালিকরা চামড়া কিনছেন বড় থেকে মাঝারি  প্রতি পিস ৫০০ টাকায়। 

কোনো সিন্ডিকেট না থাকার কথা জানিয়ে ট্যানারি মালিকরা বলছেন, চাহিদার তুলনায় বেশি চামড়া এসেছে। গত বছরের চামড়া এখনও বিক্রি করতে পারিনি। 

তাদের ভাষ্য, রপ্তানিতে ভাটা পড়েছে, বাজার নেই ইউরোপে। চায়না সিন্ডিকেটের কাছে তারা জিম্মি। ফলে বেশি দামে চামড়া কিনে তারা বিক্রি করতে পারবেন না। পাশাপাশি চামড়া নষ্ট হয়ে যাওয়ায় তারা ভালো দাম দিতে পারছেন না বলেও জানান। 

তারা বলেন, ছয় ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ দেওয়ার কথা। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও লবণ না দেওয়ায় চামড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে চামড়া নিলেও ভালো দাম দেওয়া সম্ভব না। কারণ এসব চামড়ার অনেকটা ফেলে দিতে হবে। 

একাত্তর/এসি
গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ শেষে শিল্পাঞ্চল আশুলিয়ায় স্বস্তি ফিরেছে। মঙ্গলবার ৪৫টি ছাড়া সব কারখানায় কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন শ্রমিকরা। এদিন বেলা ১২টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর...
হাজারীবাগের ট্যানারিগুলো সাভার আধুনিক চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের সাত বছরে রপ্তানি তেমন একটা বাড়েনি। ২০১৭ থেকে ২০২৩ প্রতি বছরেই রপ্তানি ঘুরপাক খেয়েছে ১ থেকে সোয়া ১ বিলিয়ন ডলারের ঘরেই।
পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনায় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে শতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে ও এলাকায়...
একদিনের ব্যবধানে সারা দেশে ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। কমেছে সাদা ডিমের দামও, বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন। বিক্রেতারা বলছেন, ডিমের সবচেয়ে বড় মোকাম...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর