এনবিআরের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম

চাকরির বয়স ২৫ পূর্ণ হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। তবে সংস্থাটির কর্মকর্তাদের দাবি, সংস্কার আন্দোলনের জেরে তারা চাকরি হারিয়েছেন।

বুধবার (২ জুলাই) এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

চাকরি হারানো কর্মকর্তারা হলেন- ভ্যাট সদস্য আব্দুর রউফ, কাস্টমস সদস্য হোসেন আহমেদ, আয়কর সদস্য আলমগীর হোসেন ও আয়কর কমিশনার শব্বির আহমেদ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির বয়স ২৫ পূর্ণ হওয়ায় তাদের অবসর দেওয়া হয়েছে। তবে তারা অবসরকালীন সুবিধা পাবেন। 

এদিকে এনবিআর কর্মকর্তারা জানান, চলমান সংস্কার আন্দোলনে সমর্থন থাকায় প্রতিহিংসার শিকার হয়েছেন। আরও অনেক কর্মকর্তা-চাকরি হারানোর আশঙ্কায় আছেন। গতরাতে বরখাস্ত করা হয় আরেক কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন। এছাড়া বেশকিছু কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি বিরোধী সংস্থা দুদক। বদলিসহ নানা আতঙ্কে আছেন আন্দোলনকারী। তাদের অভিযোগ, প্রতিহিংসাপরায়ণ হয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
চাকরিচ্যুত প্রায় ১০ হাজার ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীর পুনর্বহালের দাবিতে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের ক্ষতিগ্রস্ত কর্মীরা।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর