উড়োজাহাজের টিকেটে এজেন্সিকে তিন নির্দেশনা মানার নির্দেশ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম

প্রত্যেক এজেন্সিকে ফ্লাইটের টিকিটের গায়ে তার নাম, নিবন্ধন নম্বর ও মূল্য উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এর ব্যত্যয় হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের দায়ে লাইসেন্স বাতিলসহ জেল-জরিমানার হুঁশিয়ারিও দিয়েছেন উপদেষ্টা বশির।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে ফ্লাইটের টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ, নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতে গৃহীত কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এসময় উপদেষ্টা বলেন, লাইসেন্সবিহীন এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স কাজ করছে। অনিয়মের অভিযোগ পাওয়ায় ইতিমধ্যে ১৩টি ট্রাভেল এজেন্সির টিকেট বিক্রি বন্ধ করা হয়েছে। পাশাপাশি আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে চালু হচ্ছে, এই প্রশ্নের উত্তরে পর্যটন বিষয়ক উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালু হবে। এতে করে বিমানবন্দরে সেবার মান আরও বাড়বে। 

একাত্তর/এসি
রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না এবং বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে জানিয়ে উপদেষ্টা বলেন, গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য...
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ডিউটি ও কোটা ফি’র সুবিধা গার্মেন্টসশিল্প ছাড়া কোনো শিল্পে কাজে লাগানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। অগ্রগতি এখন পর্যন্ত সন্তোষজনক। আশা করছি, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করার ফলে আরও কিছু সুবিধা পাওয়া যায় কিনা, তা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর