অর্থনীতির নতুন সম্ভাবনার উঁকি বাংলাবান্ধা স্থলবন্দরে

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৫:৩০ পিএম

হিমালয়ের কোল ঘেঁষে দেশের সর্বউত্তরে জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার জিরো পয়েন্টেই বাংলাবান্ধা স্থলবন্দর। ১৯৯৭ সালে বাংলাদেশ-নেপালের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করা এ বন্দর এখন বিস্তৃতি বাড়িয়েছে ভারত ও ভুটানের সঙ্গে। 

করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানো এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে এশিয়ান হাইওয়ের সংযোগ। ফলে অর্থনীতির নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে উত্তরের প্রান্তসীমা পঞ্চগড়ে। 

image


বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের হিসাব বলছে, গত বছরের জুলাইয়ে পণ্য আমদানির পরিমাণ ছিলো ৫৫ হাজার ৯৫২ মেট্রিকটন। চলতি বছরের জুনে সেই পরিমাণ এক লাখ ৫৪ হাজার ১৭৯ মেট্রিক টন। গত এক বছরে এ বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ৯২৭ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৬৩৫ কোটি টাকার পণ্য।

বাংলাবান্ধা স্থলবন্দর ম্যানেজার ও বন্দর ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মূলত এ বন্দর দিয়ে ভারত থেকে পাথর, ভুট্টা, রেলওয়ে স্লিপার, আদা, চাল, ফলসহ নানা ধরণের পণ্য এবং নেপাল ও ভুটান থেকে সুতা ও আলু ছাড়া সব ধরণের পণ্য আমদানি হয়। আর বাংলাদেশ থেকে পাট, গ্লাস শিট, ওষুধ, ব্যাগ ও খাদ্য সামগ্রী রপ্তানি হয় ভারত, নেপাল ও ভুটানে।

বাংলাবান্ধা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপালের দূরত্ব মাত্র ৬১ কিলোমিটার, ভুটান ৬৮ আর চীন সীমান্তের দূরত্ব ২০০ কিলোমিটার। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে এশিয়ান হাইওয়ে-২ এর সংযোগ। যেটি তামাবিল-সিলেট –ঢাকা, রংপুর হয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা পর্যন্ত বিস্তৃত। যাকে নতুন সম্ভাবনা বলছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে প্রায় ৩৭ কোটি টাকার বিদেশি মদ উদ্ধার

পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, এ বন্দরে পর্যটন ভিসা চালু হলে আরও বেশি কর্মচঞ্চল হবে। 

তিনি জানান, এ বন্দরকে সংশ্লিষ্টরা নতুন সম্ভাবনা হিসেবে মনে করছেন। 

একাত্তর/এসি

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
দেশের তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর