টেকসই উন্নয়নে স্থানীয় এনজিও’র সক্ষমতা বাড়াতে হবে: দাউদ মিয়া

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৩:১০ পিএম

বাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও বিয়ষক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া।

রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।

সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট -সিডিডি এবং ন্যাশনাল এলায়েন্স অব হিউম্যানটেরিয়ান এক্টরস- নাহাব আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়নকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে এনজিও ব্যুরোর মহাপরিচালক বলেন, বিদেশি দাতা সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়ন যেন অবশ্যই স্থানীয় এনজিওগুলোর মাধ্যমেই করা হয় সে বিষয়ে বাধ্যবাধকতা রাখার প্রস্তাব করা যেতে পারে।

পাশাপাশি দাতা সংস্থাগুলোর শর্ত পূরণ করতে যেন স্থানীয় এনজিওগুলো পিছিয়ে না যায় সেজন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

এছাড়া প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে এনজিওগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা।

একাত্তর/আরএ
বিশেষ সাক্ষাৎকার: অর্থনীতি আসলে কেমন আছে
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং অর্থনীতি গবেষণা সংস্থা বিআইডিএস-এর মহাপরিচালক ছিলেন তিনি অনেক বছর। তবু তাঁর চিন্তা, কথা আর কাজে গণমূখী সংবেদনশীলতা বেশি। এই প্রবীণ অর্থনীতিবিদের সাথে কথা...
বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, দেশের সবচেয়ে গরিব মানুষদের কাছ থেকে সবচেয়ে বেশি সুদ নিচ্ছে এনজিও খাত। এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। ক্ষুদ্রঋণে নগদ টাকার বিনিময় কমিয়ে আনলে স্বচ্ছতা...
দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে শিল্পখাতে পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিতের তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার (৩০ জানুয়ারি), রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর