টেকসই উন্নয়নে সবুজ শিল্পখাতের তাগাদা দিলো সিপিডি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১২:৩৯ পিএম

দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে শিল্পখাতে পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিতের তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। 

রোববার (৩০ জানুয়ারি), রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে সবুজ শিল্পায়ন শীর্ষক এক আলোচনা একথা জানান সিপিডির বক্তারা।  

সংস্থাটি মনে করে, পোশাক শিল্পখাতের কর্মীদের জীবনমানে পরিবর্তন, সবুজ-পরিচ্ছন্ন জ্বালানি তৈরি, বর্জ্য ব্যবস্থাপনা কারখানা পর্যায়ে নিশ্চিত করতে পারলে সুফল পাবে পুরো অর্থনীতি। 

তবে, এই ধরনের পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ঘাটতি, নীতি সহায়তা, সচেতনার অভাবসহ নানা চ্যালেঞ্জও আছে বলেও মনে করিয়ে দেন বক্তারা।  

সিপিডি জানায়, বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রায় ৪১ লাখ মানুষ নিয়োজিত। যেখান থেকে প্রায় ৩২ বিলিয়ন ডলার আয় করে দেশ। যা মোট রপ্তানি ৮৪. ৪ শতাংশ। 

আরও পড়ুন: টিকা নেয়ার সর্বনিম্ন বয়স এখন ১২ বছর 

এই আয় বাড়াতে হলে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। এর মধ্যে অন্যতম আন্তর্জাতিক নিয়ম মেনে শ্রম ও শ্রমিকের ন্যায্যতা নিশ্চিত, কর্ম পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করাসহ দূষণ কমানো। 

এ সময় পোশাক শিল্পের উদ্যোক্তারা জানান, পরিবেশবান্ধব কারখানা পরিচালনার খরচ সাধ্যের মধ্যে থাকলেও বেশিরভাগ মালিকা আগ্রহী হয় না। 

কারণ, বিদেশি ক্রেতারা কারখানার মান উন্নয়নের কথা বললেও, পোশাকের দাম বাড়াতে চায় না। একই সাথে সরকারের নীতি সহায়তাও সবুজ শিল্পায়ন বান্ধব নয়। 

তারা বলেন, বেসরকারি খাতের পোশাক মালিকরা নিজ উদ্যোগে বড় অংকের বিনিয়োগ দিয়ে পরিবেশবান্ধব কারখানা পরিচালনা করলেও লাভবান হতে পারছেন না। 


একাত্তর/এসজে

বাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও বিয়ষক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
জাতীয় বাজেট পর্যালোচনা করতে গিয়ে সিপিডি আরো বলছে, মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, তা উচ্চাভিলাষীও।
আগামী অর্থ-বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর