সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর, বাড়ানো হলো যে ভাতা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবারও সুখবর দিলো অন্তবর্তী সরকার। বাড়ানো হয়েছে প্রশিক্ষক ও প্রশিক্ষার্থীদের ভাতা। অভ্যন্তরীণ প্রশিক্ষার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। একইসঙ্গে প্রশিক্ষকদের সম্মানী এক হাজার ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার হার পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় গ্রেড বা যুগ্মসচিব এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘণ্টার সেশনে প্রশিক্ষক সম্মানী পাবেন তিন হাজার ৬০০ টাকা। এর আগে আগে ২০১৯ সালের মে মাসে এ সম্মানী পুনঃনির্ধারণ করা হয়েছিল আড়াই হাজার টাকা। প্রায় পাঁচ বছরের ব্যবধানে এ ভাতা বাড়লো এক হাজার ১০০ টাকা। 

তবে চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব এবং তদনিম্ন পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘণ্টার সেশনে প্রশিক্ষক সম্মানী পাবেন তিন হাজার টাকা। আগে যা ছিল দুই হাজার টাকা।

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে এতদিন গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা পেতেন ৬০০ টাকা। এখন এটিকে বাড়িয়ে এক হাজার ২০০ টাকা করা হয়েছে। গ্রেড-১০ থেকে তার নিম্নপর্যায়ের কর্মচারীর প্রতিদিন প্রশিক্ষণ ভাতা ছিল ৫০০ টাকা। সেটি এখন বাড়িয়ে এক হাজার  টাকা করা হয়েছে। 

একইভাবে কোর্স পরিচালকের সম্মানী প্রতিদিনের জন্য এক হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা, কোর্স সমন্বয়কের সম্মানী প্রতিদিনের জন্য এক হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে এ ভাতা দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে- 

  • মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর কর্তৃক শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য এটি প্রযোজ্য হবে। 
  • মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদরদপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে এ স্মারক প্রযোজ্য হবে না। এছাড়া, 
  • প্রশিক্ষণের ব্যাপ্তিকাল দিনব্যাপী না হলে দুপুরের খাবার বাবদ কোনো অর্থ ব্যয় করা যাবে না। 
  • প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ক্ষেত্রে এ স্মারক প্রযোজ্য হবে না। 
  • গ্রেড বলতে সাবস্টেনটেটিভ গ্রেড (মূল গ্রেড) বোঝাবে। 

আদেশ জারির তারিখ থেকে পুনঃনির্ধারিত হার কার্যকর হবে।

একাত্তর/এসি
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অবশেষে দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে নবম পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ ও প্রতিবেদন জমা দিতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন।...
কালো টাকা সাদা করার সুযোগ দেয়া থেকে সরে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এখনও এনিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পায়নি সংস্থাটি। কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অর্থ...
এনবিআর সংস্কার অধ্যাদেশ সংশোধনে ঐকমত্যে পৌঁছছে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর কর্মকর্তারা। সংশোধন না হওয়া পর্যন্ত অধ্যাদেশ স্থগিত থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর