দেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব চালু করল ব্র্যাক ব্যাংক

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও শক্তিশালী করতে দেশের প্রথম এসএসই ইনোভেশন ল্যাব ফিনোভিশন চালু করেছে ব্র্যাক ব্যাংক।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ল্যাবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোসেনসহ উন্নয়ন সহযোগী ও বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের ফলে দেশের অতি ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি উদ্যোক্তারা (সিএসএসএমই) নতুন ও উদ্ভাবনী সল্যুশনের মাধ্যমে তাদের ব্যবসা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের সুযোগ পাবেন। উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও টেকসই উন্নয়নে এই ল্যাবটি ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিনোভিশন এমন একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে এসএমই খাতের বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সল্যুশন পরীক্ষা, উন্নয়ন ও সম্প্রসারণের সুযোগ থাকবে। মূলত চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে এই ল্যাব কাজ করবে। এগুলো হলো- নারী উদ্যোক্তাদের অর্থায়নের ঘাটতি কমানো, স্মার্ট ও টেকসই কৃষি উন্নয়ন, জলবায়ু সহনশীল অর্থায়ন জোরদার এবং কুটির ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের মূলধারার অর্থনীতিতে যুক্ত করা।

এই ল্যাব একটি সুসংগঠিত ও ফলাফলভিত্তিক প্রক্রিয়ায় কাজ করবে। শুরুতে উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর নির্দিষ্ট সমস্যা নির্ধারণ করে সম্ভাবনাময় উদ্যোক্তাদের নির্বাচন করা হবে। নির্বাচিত উদ্যোক্তারা বুটক্যাম্পে অশে নিয়ে ব্যবসা পরিচালনা, বুককিপিং, ক্যাশ-ফ্লো পরিকল্পনা ও প্রবৃদ্ধি কৌশল তৈরিতে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।

পরবর্তী ধাপে নির্বাচিত উদ্যোগগুলো পাবে বিশেষ কারিগরি সহায়তা ও মেন্টরশিপ, যাতে উদ্যোক্তারা তাদের প্রোভাই বা সল্যুশন আরও কার্যকরভাবে বাস্তবায়ন ও সম্প্রসারণ করতে পারেন। একইসঙ্গে উদ্যোক্তারা নতুন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, মার্কেট, নেটওয়ার্ক ও অর্থায়নের সুযোগও পাবেন।

এই উদ্যোগ এসএমই খাতে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের পরিশ্রম ও অঙ্গীকারের প্রতিফলন। এটি ব্যাংকটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ-এর 'মিসিং মিডল'-কে সেবা দেওয়ার দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তৃণমূল উদ্যোক্তাদের জন্য নতুন অর্থায়ন মডেল ও উদ্ভাবনী সল্যুশন তৈরির লক্ষ্যে ডিইজি ইমপালসসহ দেশি-বিদেশি পার্টনারদের সাথে কাজ করবে ফিনোভিশন।

এই উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই ইনোভেশন ল্যাব আমাদের এসএমই ডিএনএ-এরই অংশ। অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা উদ্যোক্তাদের শুধু টিকে থাকতে নয়, টেকসইভাবে বড় হতেও সহায়তা করতে চাই।

একাত্তর/এসি
দিনভর টানাহেঁচড়া করেও ব্র‌্যাংক ব্যাক থেকে উল্কা গেমসের কর ফাঁকির ৫০ কোটি টাকা আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। ব্যাংক কর্তৃপক্ষের এমন আচরণ ‘শাস্তিযোগ্য অপরাধ’ বলে...
কার্ড ইস্যু এবং আকুয়্যারিংয়ের বিভিন্ন বিভাগে ব্যবসায়িক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংক লিমিটেড ভিসা থেকে সর্বোচ্চ সংখ্যক পাঁচটি পুরস্কার পেয়েছে।
ইউনাইটেড ন্যাশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (UNCDF) -এর কেস স্টাডিতে ব্র্যাক ব্যাংক -এর ডিজিটাল রেমিট্যান্সের সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে।‘মহামারির সময় নগদ লেনদেন থেকে ডিজিটাল রেমিট্যান্সে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর