৮০০ বিলিয়ন ডলারের মালিক হলেন ইলন মাস্ক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে, ৮০০ বিলিয়ন ডলারের মালিক হলেন ইলন মাস্ক। সোমবার কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্সএআই অধিগ্রহণের চুক্তি সই করে স্পেসএক্স। এতে, প্রতিষ্ঠানটির সম্মিলিত বাজারমূল্য সোয়া ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। যেখানে ৮৪ বিলিয়ন বেড়ে মাস্কের সম্পদ দাঁড়ায় ৮৫২ বিলিয়ন ডলারে।

স্পেসএক্সের ৪২ শতাংশের মালিকানা ছিল মাস্কের। আর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিষ্ঠান এক্সএআইয়ে ছিল ৪৯ শতাংশ শেয়ার। ফোর্বসের তথ্য বলছে, একীভূতকরণের পর প্রতিষ্ঠানটির ৪৩ শতাংশের মালিকানা এখন মাস্কের। যার আর্থিক মূল্য ৫৪২ বিলিয়ন ডলার।

এছাড়া টেসলায় ১২% শেয়ার, যার মূল্য ১৭৮ বিলিয়ন এবং ১২৪ বিলিয়ন ডলারের টেসলা স্টক অপশনের মালিক ইলন মাস্ক। তার ওপর, ১০ বছরে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৮ গুণ বাড়াতে পারলে, ১ ট্রিলিয়ন ডলারের অতিরিক্ত শেয়ার পাবেন তিনি। 

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, যার সম্পদের পরিমাণ ২৮১ বিলিয়ন ডলার। মাস্কের তুলনায় ৫৭১ বিলিয়ন ডলার কম। গেল ৪ মাসে ৪ বার সর্বোচ্চ ধনীর রেকর্ড ভেঙেছেন মাস্ক। 

 

 

একাত্তর/এনকে
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর