কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে চান নতুন গভর্নর

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে চান বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ১৪তম গভর্নর মো. মোস্তাকুর রহমান। ব্যবসায়ী থেকে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে আসা এই অভিজ্ঞ ব্যক্তিত্ব বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিয়েছেন।

প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশমুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন, এসেছি, কাজ শুরু করি তারপর কথা বলা যাবে। আগে কাজ, পরে কথা হবে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে মোস্তাকুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকে আসার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে যান এবং সেখানে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি মতিঝিলে অবস্থিত ব্যাংক পাড়ায় আসেন।

আজ সকাল পৌনে ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

গত ২৫ ফেব্রুয়ারি ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়। সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের শর্ত অনুযায়ী তিনি সরকারের নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনাও ছিল সেই প্রজ্ঞাপনে।

পেশাগত জীবনে দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন মো. মোস্তাকুর রহমান একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। দেশের আর্থিক ও শিল্প খাতের অন্যতম অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি হিসেবে পরিচিতি রয়েছে তার। দেশের অর্থনীতির এই গুরুত্বপূর্ণ সময়ে তার হাত ধরে কেন্দ্রীয় ব্যাংক নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একাত্তর/আরএ
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর