দুই বছরের মধ্যে সর্বনিম্নে বিটকয়েনের দাম

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দামে বড় ধরনের পতন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) একপর্যায়ে বিটকয়েনের দাম ৫ দশমিক ১০ শতাংশ কমে ৫৫ হাজার ৮৩০ ডলারে নেমে আসে। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এটিই বিটকয়েনের সর্বনিম্ন দাম।

এর আগে একই দিনে বিটকয়েনের দাম ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৫৬ হাজার ৮১৩ ডলারে নেমেছিল। জুলাইয়ের পর প্রথমবারের মতো ৬০ হাজার ডলারের নিচে চলে যায় বিশ্বের শীর্ষ এই ক্রিপ্টোকারেন্সি।

বিটকয়েনের এই দরপতনের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের কোম্পানিগুলোর অতিরিক্ত মূল্যায়ন নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ। এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা আসবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

পাশাপাশি যুক্ত হয়েছে ঋণের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর নিয়ন্ত্রক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিদায়ের খবর।

এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় দরপতন দেখা গেছে। প্রধান সূচকগুলো ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের শেয়ার ও ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে বিনিয়োগকারীদের সরে আসার প্রবণতা ক্রিপ্টোকারেন্সির বাজারেও চাপ বাড়াচ্ছে।

একাত্তর/এফআর
প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন আর মার্কিন সুদ হার কমা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আবারো কমতে শুরু করেছে ‘ডিজিটাল মুদ্রা’ বিটকয়েনের দাম।
টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
গরুর দাম বেড়ে যাওয়ায় খলিল, নয়ন ও উজ্জ্বলের পক্ষে কম দামে আর মাংস বিক্রি করা আর সম্ভব না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৯০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ২০৩টি গাড়ি রেকার করা...
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম টেস্টের তৃতীয় দিনে দাপুটে ব্যাটিং করেছে ভারত। দিন শেষে সফরকারীদের সংগ্রহ চার উইকেটে ৪৮৬ রান। রানের পাহাড় গড়ার পথে বিরল এক কীর্তি গড়েছে দলটি। ৯৪ বছরের টেস্ট...
বিশ্ববাজারে টানা দরপতনের মুখে পড়েছে স্বর্ণ । একদিকে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর