বুধ ও বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক খোলা

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক খাতের লেনদেন সচল রাখতে আগামী ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই বিশেষ ব্যবস্থা নিয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি এবং ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদের নির্ধারিত ছুটি। তবে এই দুই দিন দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে অবস্থিত ব্যাংক শাখাগুলো খোলা থাকবে। এলাকাগুলো হলো- ঢাকা মহানগরী, আশুলিয়া ও সাভার, টঙ্গী ও গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট শাখাগুলোকে লেনদেনের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

ছুটির এই দুই দিনে ব্যাংকিং লেনদেন ও অফিস কার্যক্রমের জন্য লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে দুপুর দুইটা পর্যন্ত। নামাজের বিরতি দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ভাতা দিতে হবে।

একাত্তর/এসি
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর