বাজারে ‘কিছুটা অস্থিতিশীলতা’ আছে: শিল্পমন্ত্রী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম

বাজারে ‘কিছুটা অস্থিতিশীলতা’ আছে মন্তব্য করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাজার যাতে স্থিতিশীল থাকে, সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে। রোজায় যাতে দুর্ভোগের সৃষ্টি না হয়, সে জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

রোববার সংসদ অধিবেশনে মাহফুজুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, সামনে রমজান মাস, স্বাভাবিকভাবেই সারা বিশ্বের মুসলমানরা এই পবিত্র মাসে রোজা পালন করবে। আমাদের বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে। সেটি বিভিন্ন কারণে, বৈশ্বিক কারণে। চিনি আমরা আমদানি করি। আমাদের ১৭টি চিনির কল আছে, সেখানে যে কাঁচামাল আখ, সেটি উৎপাদন করতে বছর লাগে।

কৃষকরা নিজেদের স্বার্থ অবশ্যই দেখবেন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘকালীন ফসলটি উৎপাদন করতে চাচ্ছেন না অনেকে। চিনিকলগুলোতে অনেক জায়গা আছে। আমরা যদি বহুমুখী পদক্ষেপ না নিই, তাহলে চিনি কলগুলো বোঝা হয়ে যাবে। সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আধুনিকীকরণ অন্যান্য ফসল যেমন ফ্রুটস প্রসেসিংসহ আমরা অনেক পরিকল্পনা নিয়েছি। ইতোমধ্যে আমাদের কিছু চুক্তি স্বাক্ষর হয়েছে। বিদেশি বিনিয়োগকারীসহ দেশীয় যারা উদ্যোক্তা তারাও সেখানে আগ্রহ প্রকাশ করেছে।

শিল্পমন্ত্রী বলেন, বেসরকারিভাবে যারা তৈরি করেন, তারা বিদেশ থেকে কাঁচামাল এনে করেন। তাদের সঙ্গে আমরা বাজারে টিকি না। কারণ আমাদের দাম বেশি পড়ে যায়। সে জন্য এখন নতুন পন্থায় মিলগুলোকে আরও বাস্তবসম্মত করতে যাচ্ছি। আমার বিশ্বাস, এখন আর চিনির অভাব হবে না।

তিনি বলেন, সামরিক বাহিনী, পুলিশসহ বিশেষ করে সরকারি যে বাহিনীগুলো আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে সুগার করপোরেশন থেকে চিনি সরবরাহ করে থাকি। বাইরের বাজারের জন্য আমাদের কিছুটা শর্ট পড়ে, সেখানে প্রাইভেট যারা আছে টিসিবিসহ তারা আমদানি করে থাকে। তবে বাজার অনেকটাই স্থিতিশীল আছে।

বিশ্ববাজারের পরিস্থিতিতে যেটুকু দাম বাড়ার সেটুকু বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমার শিল্প মন্ত্রণালয় দামে যদিও সাবসিডিয়ারি দিতে হয়, তবু ৪৫ টাকাই রেখেছি। সরকারনির্ধারিত যে মূল্য নির্ধারণ করেছে ৬৫ টাকা, সেটাতে আমরা দিচ্ছি না। আমরা নির্ধারিত মূল্যই দিচ্ছি। বাজার যাতে স্থিতিশীল থাকে, সেদিকে লক্ষ্য রেখে ব্যবস্থা নিচ্ছি।

কেএসএইচ
গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে ১৩০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বিগত এক যুগের মধ্যে গত অর্থবছরে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ছিলো বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নিট সুতা চাহিদার তুলনায় চার লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
অনলাইন জুয়া, বেটিং, গেমিং, হুন্ডি ইত্যাদি কারণে মুদ্রা পাচার বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর