বাংলাদেশে ভারতীয় রপ্তানি কমেছে ২৮ শতাংশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম

বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি গত আগস্ট মাসে ২৮ শতাংশ কমেছে। এ বছরের আগস্টে ভারত বাংলাদেশে ৬৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত বছরের আগস্টে এ পরিমাণ ছিল ৯৪ কোটি ৩০ লাখ ডলার।

ভারত থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি হয় তুলা। পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্টে ভারতের তুলা রপ্তানি প্রায় ১০ শতাংশ কমে গেছে। ওই মাসে রপ্তানির পরিমাণ ছিল ১০০ কোটি ডলার, যা গত বছরের একই সময় ছিল ১১১ কোটি ডলার। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানের ভিত্তিতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভের কারণে পোশাক ক্রয়াদেশ কমেছে, যার ফলে ভারতের বস্ত্রশিল্পেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশে পোশাকশিল্পের কাঁচামালসহ অন্যান্য পণ্য ভারত থেকে আমদানি করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কিছু বিদেশি ক্রেতা পোশাক কেনার জন্য সরাসরি ভারতের বস্ত্র কারখানার সাথে যোগাযোগ করছে। এ কারণে বাংলাদেশে ভারতীয় সুতা রপ্তানি কমার প্রবণতা দেখা গেছে।

রেটিং সংস্থা ক্রিসিলের মতে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি ভারতের বাণিজ্যে তেমন কোনও প্রভাব ফেলেনি। তবে যদি অস্থিরতা দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভারতের কিছু রপ্তানিমুখী শিল্পে আয় ও চলতি মূলধন ঘাটতি হতে পারে, কারণ বাংলাদেশ এসব শিল্পের একটি প্রধান উৎপাদন কেন্দ্র। 

ক্রিসিল জানায়, এই প্রভাবের মাত্রা শিল্পগুলোর রপ্তানি আয়ের ওপর নির্ভর করবে। স্বল্প মেয়াদে ভারতের কর্পোরেট ঋণের ওপর তেমন কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বলেই তারা মনে করে। তবে বাংলাদেশি টাকার মান এবং অন্যান্য অর্থনৈতিক পরিবর্তনের দিকে নজর রাখা প্রয়োজন।

তাদের মতে, বাংলাদেশের ঘটনা ভারতের তুলাজাত সুতা, বিদ্যুৎ, জুতা, সফট লাগেজ এবং দ্রুত বিক্রয়যোগ্য পণ্যের ওপর ছোট কিন্তু নিয়ন্ত্রণযোগ্য প্রভাব ফেলতে পারে। তবে ভারতীয় জাহাজভাঙা শিল্প, পাট এবং তৈরি পোশাকশিল্প এ অবস্থার কারণে লাভবান হতে পারে।

সংস্থাটি আরও জানায়, বাংলাদেশে রপ্তানি কমলেও ভারতের বাণিজ্যে বড় কোনও প্রভাব পড়বে না, কারণ ভারতের মোট রপ্তানির মাত্র ২.৫ শতাংশ বাংলাদেশে যায় এবং আমদানির ক্ষেত্রে এ হার মাত্র ০.৩ শতাংশ।

বাংলাদেশে ভারতের রপ্তানি করা প্রধান পণ্যগুলোর মধ্যে তুলা, তুলাজাত সুতা, পেট্রোলিয়াম পণ্য এবং বিদ্যুৎ অন্তর্ভুক্ত। অন্যদিকে, আমদানির মধ্যে রয়েছে ভোজ্যতেল, সামুদ্রিক পণ্য ও পোশাক। ভারতের তুলা রপ্তানির আট থেকে ১০ শতাংশ বাংলাদেশে যায়, তাই এই শিল্পের প্রধান রপ্তানিকারকদের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হতে পারে। 

এছাড়া, ভারতের জুতা ও সফট লাগেজ খাতেও কিছু প্রভাব পড়তে পারে, কারণ এই কোম্পানিগুলোর অনেক কারখানা বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশে বিদ্যুৎ এবং অন্যান্য প্রকল্পে নিয়োজিত ভারতীয় কোম্পানিগুলোর কাজেও বিলম্ব হতে পারে, কারণ অনেক কর্মী মাসখানেক আগে ভারতে ফিরে গেছেন বলে ক্রিসিল জানিয়েছে।

 

একাত্তর/জো
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে, মাত্র ১ শতাংশ ছাড় দিয়ে, কয়েকগুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া, দেশটির...
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর