সতর্কতামূলক পদক্ষেপে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন

সাইবার হামলার বড় ঝুঁকি!

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এক মারাত্মক সাইবার ঝুঁকির থাবায় এবার কাঁপছে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক! পিএইচপি প্রোগ্রামিং ভাষার আন্তর্জাতিক নিরাপত্তা ত্রুটিকে কেন্দ্র করে সম্ভাব্য সাইবার হামলার হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণ ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছেন না। বিশ্বজুড়ে পিএইচপি ভাষার মারাত্মক দুটি সিকিউরিটি হোল বা নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই ফাঁকফোকর কাজে লাগিয়ে দূর থেকে হ্যাকাররা অননুমোদিতভাবে সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, যা গুরুত্বপূর্ণ ফাইল, ডেটাবেজ ও স্পর্শকাতর তথ্যকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেয়।

পরিস্থিতির ভয়াবহতা মেনে নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তা সমস্যার কারণেই ওয়েবসাইটটি সাময়িকভাবে অফলাইন রাখা হয়েছে। সাইবার হামলার ঝুঁকি এড়াতে আমরা আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছি।

আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করা এই পিএইচপি ত্রুটির কারণে শুধু কেন্দ্রীয় ব্যাংকই নয়, পিএইচপি প্রযুক্তিনির্ভর দেশের আরও বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তড়িঘড়ি করে নিজেদের সুরক্ষাব্যবস্থা জোরদার করছে। তবে এই ডিজিটাল ছিদ্র গলে বাংলাদেশ ব্যাংকের তথ্যে ইতোমধ্যে কোনো হ্যাকার থাবা বসাতে পেরেছে কি না, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সাইবার বিশেষজ্ঞদের মতে, গ্লোবাল সার্ভারে পিএইচপির সংস্করণ দ্রুত আপডেট করা কিংবা সাময়িকভাবে ইন্টারনেট থেকে সার্ভার বিচ্ছিন্ন রাখা ছাড়া এই মুহূর্তে বিকল্প নেই। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য প্রযুক্তি দল ইতোমধ্যে সেই ত্রুটি মেরামতে দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছে।

ওয়েবসাইট বন্ধ থাকায় বাংলাদেশ ব্যাংকের নিয়মিত নোটিশ, অনলাইন সেবা ও জরুরি তথ্য পেতে সাময়িকভাবে দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা। তবে এই ডিজিটাল অচলাবস্থা কাটিয়ে ঠিক কখন নাগাদ ওয়েবসাইটটি আবার চালু হবে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত দিতে পারেনি কর্তৃপক্ষ।

একাত্তর/এআরএস
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর তাণ্ডব থামছেই না। দিন যত যাচ্ছে, মৃত্যুর মিছিল এবং হাসপাতালে নতুন রোগীর সংখ্যা ততই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই...
হবিগঞ্জের নবীগঞ্জ থানার হাজতে থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এক উপপরিদর্শক (এসআই) ও এক নারী...
আমেরিকান-ইসরাইলি বিমান হামলায় আহত হওয়ার পর থেকে গত আট মাস ধরে জনসমক্ষে দেখা যায়নি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে। তাঁর দীর্ঘ অনুপস্থিতি নিয়ে নানামুখী জল্পনা-কল্পনা তৈরি হলেও, জ্যেষ্ঠ...
শীত মৌসুমকে সামনে রেখে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু করেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ওয়ালটন। এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন বা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর