ঈদের আগেই তাপ বেড়েছে গরম মসলার

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৫:১৯ পিএম

ঈদ আসতে এখনও বেশ দেরি, তবে তার আগেই চড়া গরম মসলার বাজার। রাজধানীর বাজারগুলোতে হাতে গোনা দু-একটির দাম কমলেও বাকি সব মসলার দাম বেড়েছে কয়েক গুণ।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে জিরার দাম কেজিতে ৫০টাকা কমলেও অন্য সব মসলার দাম বেড়েছে। তবে জিরার এই দাম গত বছরের এই সময়ে তুলনায় বেশি। এলাচের দাম প্রকারভেদে কেজিতে এক হাজার টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ৯০ শতাংশ মসলা আমদানি করা। তাই দাম বেশি।

দারুচিনি, গোলমরিচ, লবংগের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে দুইশ টাকা পর্যন্ত। কেজিতে মানভেদে পাঁচশ’ থেকে আটশ’ টাকা পর্যন্ত বেড়েছে এলাচের দাম। তবে, জিরার দাম কেজিতে ৫০ থেকে একশ’ টাকা কমেছে। বিক্রেতারা বলছেন, আমদানি মূল্য বেশি পড়ায় মসলার দাম বেড়েছে।

কাওরান বাজারের এক বিক্রেতা বলেন, এলাচ, দারুচিনির দাম গত মাসের তুলনায় এখন একটু বেশিই আছে। মোটামুটি ভালো মানের পাইকারিতে এলাচ ২৮০০ থেকে তিন হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে। দারুচিনির দাম বেশি। কেজি পাঁচশ’ টাকা।

আরেক বিক্রেতা বলেন, আগে কাঠবাদাম কিনতাম সাতশ’ টাকা। এখন পাইকারিতেই কেজি কিনতে হচ্ছে এক হাজার ৫০ টাকা।

মসলার দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। জানালেন, পরিমাণে কম কিনতে হচ্ছে।

এক ক্রেতা বলেন, আমরা খবরে দেখি দাম কম। কিন্তু বাজারে আসলে দেখি দাম ঠিক নেই। এলাচ ধেকে শুরু করে গরম মশলার দাম অতিরিক্ত।

আমদানি মুল্য না কমাতে পারলে মসলার বাজারের বাড়তি দাম থেকেই যাবে বলছেন ব্যবসায়ীরা।

দেশে মসলার বড় অংশই আমদানি নির্ভর। এ কারণে আমদানিতে কোনো প্রভাব পড়লে দেশে এসব পণ্যের দাম দফায় দফায় বাড়তে থাকে। গত এক বছরের ব্যবধানে জিরার দাম ৮০ থেকে ৮৩ শতাংশ বেড়ে মানভেদে ৯০০ থেকে এক হাজার ১০০ টাকা পর্যন্ত খুচরায় বিক্রি হচ্ছে, যা গত বছরের এই সময়ে প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়।

এদিকে রমজানের শুরুতে ১০০ টাকা বা তার চেয়ে বেশিতে বিক্রি হওয়া পেঁয়াজ কদিন আগে ৫৫ টাকায় নেমে এলেও আবার সেখান থেকে পাঁচ টাকা বেড়েছে কাওরান বাজারে। আর পাইকারিতে ৫০ থেকে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কদিন আগে পাইকারিতে দাম ৪৫ থেকে ৫০ টাকায় নেমেছিলো।

কেএসএইচ
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য আজ মঙ্গলবার (১৪...
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইসরাইলের অব্যাহত হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার...
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্বের বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে আসায় জ্বালানিটির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছেন বাজার...
ছুটির দিনে প্রিয়জনকে নিয়ে বেড়াতে যাবেন কোন থিম পার্ক? যাওয়ার আগে এখন একটু ভাবতেই হবে আপনাকে, কারণ এবার বাজেটে অ্যামিউজমেন্ট বা থিমপার্কের ভ্যাট বাড়িয়ে দ্বিগুণ করছে সরকার।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর