প্রাণ ফিরে পাচ্ছে পুরান ঢাকার আদি বুড়িগঙ্গা চ্যানেল

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম

ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে পুরান ঢাকার আদি বুড়িগঙ্গা চ্যানেল। আবর্জনার জঞ্জাল সরেছে। খননের প্রাথমিক কাজও প্রায় শেষ। তবে চ্যানেলটির বিভিন্ন পয়েন্টে এখনও কিছু অবৈধ স্থাপনা রয়ে গেছে। দক্ষিণের মেয়র বলছেন, স্থায়ী সীমানা পিলার বসিয়ে আদি বুড়িগঙ্গা চ্যানেলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।

বছরখানেক আগেও মৃতপ্রায় ছিলো আদি বুড়িগঙ্গা চ্যানেল। শুকনো মৌসুমে হেঁটে এপার থেকে ওপার যাওয়া যেতো। ভরা বর্ষাতেও ছিলো না পানির স্বাভাবিক প্রবাহ।

তবে চ্যানেলটির চেহারা এখন অনেকটাই বদলে গেছে। আবর্জনার জঞ্জাল সরেছে। পানির প্রবাহও ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ২৫-৩০ বছর আগেও গোসল করা গেলেও তা বদলে যায় সময়ের সাথে সাথে। এখন আবার প্রশাসনের হস্তক্ষেপে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে আদি বুড়িগঙ্গা চ্যানেল।

আদি বুড়িগঙ্গা চ্যানেল ঘিরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মহাপরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে চ্যানেলটিতে জমে থাকা বর্জ্য সরানো হয়েছে। একবছর ধরে চলছে এই কর্মযজ্ঞ।

চ্যানেলটিকে হাতিরঝিলের আদলে সাজাতে চায় দক্ষিণের নগর প্রশাসন। স্থায়ী সীমানা পিলার দিয়ে বুড়িগঙ্গার এই শাখাটির পুন:দখল ঠেকানো হবে। নদী পাড়ে থাকবে ওয়াকওয়েসহ নাগরিক নানা সুযোগ-সুবিধা।

দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, নদী প্রবাহের অববাহিকা ফিরে এসেছে। আমরা নান্দনিকতার দিকেও নজর দেবো।

বুধবার আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনে গিয়ে মেয়র স্বীকার করেন এখনও কিছু অবৈধ স্থাপনা রয়ে গেছে। পর্যায়ক্রমে সেগুলো উচ্ছেদ করা হবে।

তাপস বলেন, যেসব জমি এখনো দখলে আছে, আমরা সেগুলোও ধাপে ধাপে দখলমুক্ত করবো।

আদি বুড়িগঙ্গা চ্যানেলে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হলে লালবাগ, হাজারীবাগ, ধানমন্ডি ও কামরাঙ্গীরচর এলাকার জলাবদ্ধতা দূর হবে বলেও মনে করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

একাত্তর/আরএ
রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দূরানী খাল ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
ঈদুল আযহার দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। ঈদের দিন ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে, আর আজ ৬ ঘণ্টায় বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের...
বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়র হিসেবে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ১৮তম দিনের মতো মঙ্গলবার (৩ জুন) নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি করছে দক্ষিণ সিটির বাসিন্দারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি চালানো ঢাকা দক্ষিণ সিটির ৪৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক শেষ ম্যাচকে কেন্দ্র করে বুয়েনোস আইরেসের বাতাসে এখন উৎসবের মাতম। কিন্তু মাঠে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে প্রতিপক্ষ বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিজানি যে...
আকাশি-সাদা জার্সিতে ফুটবল ঈশ্বর লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক বিদায়ী ম্যাচ ঘিরে পুরো ফুটবল বিশ্ব যখন আবেগ ও ভালোবাসায় ভাসছে, ঠিক তখনই এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিলেন বেনিন জাতীয় দলের অধিনায়ক ও...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাত ঘনিয়ে আসছে, আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি। তবে মেসির এই ঐতিহাসিক বিদায়ী উদ্‌যাপনের...
আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের মহাকাব্যিক অধ্যায়ের ইতি টানতে চলেছেন লিওনেল মেসি। বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিরুদ্ধে নিজের ২০৮তম এবং ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর