দ্বিতীয় দিনে দক্ষিণের বর্জ্য অপসারণ হবে ৬ ঘণ্টায়

আপডেট : ০৮ জুন ২০২৫, ১২:৪৪ পিএম

ঈদুল আযহার দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। ঈদের দিন ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে, আর আজ ৬ ঘণ্টায় বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক। সমান তালে বর্জ্য অপসারণের কাজ চলছে ঢাকা উত্তর সিটিতেও।

সালেহা বেগম। ঢাকা দক্ষিণ সিটির একজন পরিচ্ছন্নতা কর্মী। ঈদের প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও কোরবানির বর্জ্য সরানোর কাজ শুরু করেছেন ভোর পাঁচটা থেকে।

কেবল সালেহা নয় এমন ১০ হাজারের বেশি কর্মী দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজ করেছেন ঈদের দিন থেকে।

সরেজমিনে দক্ষিণের বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা গেছে পশু কোরবানির পরেই পরিচ্ছন্নতা কর্মীরা হাজির হচ্ছে। কেউ আবার নিজেই উদ্যোগী হয়ে পরিচ্ছন্নতার কাজে হাত লাগাচ্ছেন।

পুরান ঢাকার অলিগলিতে এখনো কিছু বর্জ্য রয়ে গেলেও বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক অবস্থা দেখে দক্ষিণের প্রশাসক শাহজাহান মিয়া দাবি করেন ঈদের দিন নির্ধারিত সময়ের আগেই বর্জ্য সরিয়ে নেওয়া গেছে, দ্বিতীয় দিন তাই হবে।

এবার ঢাকা দক্ষিণে তিন দিনে প্রায় আড়াই লাখ পশু কোরবানির হতে পারে। আর তিনদিনে ৩০ হাজার বর্জ্য অপসারণের লক্ষ্য ঠিক করা হয়েছে।

এদিকে উত্তর সিটিতেও সকাল থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। উত্তরে ২০ হাজার বর্জ্য অপসারণের লক্ষ্য ঠিক করেছে কর্তৃপক্ষ।

একাত্তর/আরএ
ঈদুল আযহার দ্বিতীয় দিনে একই সঙ্গে চলছে কোরবানি ও বর্জ্য অপসারণের কাজ।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়র হিসেবে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ১৮তম দিনের মতো মঙ্গলবার (৩ জুন) নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি করছে দক্ষিণ সিটির বাসিন্দারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি চালানো ঢাকা দক্ষিণ সিটির ৪৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
কোরবানির বর্জ্য অপসারণে দুই সিটি কর্পোরেশনের সক্ষমতা বেড়েছে। প্রতিবছর প্রায় ২৫ লাখ পশু কোরবানি হয় ঢাকায়। এর মধ্যে প্রথম দুইদিনেই কোরবানি হয় অধিকাংশ পশু। ফলে বর্জ্য সরিয়ে নেয়ার চ্যালেঞ্জটাও থাকে বেশি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর