রামপুরায় ট্রাকচাপায় রিকশা আরোহী নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৩:০৭ পিএম

রাজধানীর রামপুরায় পাথরবাহী ট্রাকের চাপায় রিকশা আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে টিভি ভবন সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ছগির মোল্লা সাগর (২৪) পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী নুর আলম মোল্লার ছেলে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশেদুর রহমান জানান, টিভি সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের নিচের সড়কে একটি দ্রুতগামী পাথরবাহী ট্রাক একটি অটোরিকশা, ভ্যান ও রিকশাকে ধাক্কা দিলে রিকশা আরোহী সাগর ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের পর স্বজনরা মরদেহটি নিয়ে যান। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে ও চালক আটক রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সেখানে রিকশাচালকসহ চারজন আহত হন। তাদের মধ্যে তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরেকজন অন্য হাসপাতালে চিকিৎসা নেন।

নিহত সাগরের চাচা শওকত মোল্লা বলেন, সাগর বুধবার রাতে বনশ্রী এলাকায় রংয়ের কাজ শেষে মালিবাগ আবুল হোটেলের পিছনে তার মেসে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

তার বাবা যাত্রাবাড়ী মীর হাজীরবাগ মাস্টারবাড়ি এলাকায় থাকেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। 

এসজে
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের...
রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের অসহনীয় যানজট কমাতে একটি নতুন বাইপাস সড়ক সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর ১০০ ফিট সড়ক থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় আরও দু’জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়...
রাজধানীর রামপুরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভিক্টর ক্লাসিক নামের বাসটিতে আগুন দেয়া হয়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর