শনিবার রাজধানীতে বন্ধ থাকবে যেসব রাস্তা

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৪২ পিএম

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হচ্ছে শনিবার।  রাজধানীর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেরেবাংলা নগররের পুরাতন আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠে এ উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।  

ওই সমাবেশে ভিআইপি, বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা দেশের বিভিন্ন জেলা হতে ব্যাপক লোকসমাগম হবে। তাদের গাড়ির যাওয়া-আসা সুষ্ঠু পার্কিং নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগ বিশেষ ট্রাফিক পরিকল্পনা করেছে।

ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগ ওই দিন ব্যানার ও স্টিকার ছাড়া সব যানবাহন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিচের ব্যবহার করতে মানা করেছে।

রাস্তাগুলো হলো-

# শ্যামলী, শিশু মেলা ক্রসিং এবং ৬০ ফিট হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত রাস্তা।

# লাভরোড পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত রাস্তা।

# সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশের নতুন রাস্তার মুখ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রবেশ রাস্তা মুখ, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত রাস্তা।

# আড়ং ক্রসিং, মানিক মিয়া অ্যাভিনিউ, বঙ্গবন্ধু চত্বর ও ইন্দিরা রোড হয়ে ফার্মগেট পর্যন্ত।

# রোকেয়া সরণির তালতলা, আগারগাঁও লাইট ক্রসিং, বিআইসিসি ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত রাস্তা।

# মিরপুর রোডের শ্যামলী হতে মানিকমিয়া পশ্চিমপ্রান্ত (আড়ং ক্রসিং) রাস্তা সীমিত পরিসরে ব্যবহার করা যাবে।

ডিএমপি বলেছে, জরুরি সেবা প্রদানকারী গাড়ি, রোগী বহনকারী গাড়ি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত গাড়ি নির্দেশনার আওতাবহির্ভূত থাকবে।

আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

স্টিকারযুক্ত গাড়ির ক্ষেত্রে নির্দেশনা:

# উদ্বোধনী অনুষ্ঠানে আসা গাড়ির অনুকূলে সরবরাহ করা সকল স্টিকার তাদের গাড়ির উইন্ডশিল্ডে দৃশ্যমানভাবে প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

# আমন্ত্রিত অতিথিদের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি গাড়ির ড্রাইভারের মোবাইল নম্বর গাড়ির উইন্ডশিল্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য অনুরোধ করা হলো।

# পদ্মা স্টিকারযুক্ত যানবাহনকে উড়োজাহাজ ক্রসিং থেকে বিআইসিসিতে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত গেট দিয়ে প্রবেশ ও নির্দেশিত স্থানে গাড়ি পার্ক করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

# মেঘনা ও যমুনা স্টিকারযুক্ত গাড়ি উড়োজাহাজ ক্রসিং হতে বিআইসিসি ক্রসিং এ নামিয়ে দিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পাঁচ নং গেট দিয়ে প্যারেড গ্রাউন্ডে পার্কিং করবে।

দেশের বিভিন্ন স্থান হতে আসা ব্যানারযুক্ত গাড়ি ও জনসাধারণের ক্ষেত্রে নির্দেশনা:

# মানিকগঞ্জ, টাঙ্গাইল, ধামরাই, সাভার, মিরপুর-১ ও ২ হতে আসা ব্যানারযুক্ত গাড়িগুলো শ্যামলী হয়ে শিশুমেলা ক্রসিং এ ড্রপ করে নির্দেশনা মোতাবেক আগারগাঁও রাস্তায় পার্কিং করবে এবং আগত লোকজন র‌্যঅব-২ এর সামনে দিয়ে পায়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

# গাজীপুর, নরসিংদী, ঢাকা উত্তরের ব্যানারযুক্ত গাড়িগুলোকে রেডিসন হোটেলের সামনের কালসী ফ্লাইওভারের উপর দিয়ে মিরপুর-১০ দিয়ে বেগম রোকেয়া সরণি হয়ে আগারগাঁও ক্রসিং এ ড্রপ করে নির্দেশনা মোতাবেক আগারগাঁও রাস্তায় পার্কিং করবে এবং আগত লোকজন র্যা ব-২ এর সামনে দিয়ে পায়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

# নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা দক্ষিণ হতে আগত ব্যানারযুক্ত গাড়িগুলোকে শাহবাগ-সোনারগাঁও ক্রসিং- লেফট টার্ন- পান্থপথ – ধানমন্ডি-৩২ হয়ে মানিকমিয়া এভিনিউ পশ্চিম প্রান্তে (আড়ং ক্রসিং) ড্রপ করে উক্ত রাস্তায় এবং রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে পার্কিং করবে এবং আগত লোকজন আড়ং ক্রসিং হতে মিরপুর রোড দিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন রাস্তা নিয়ে পায়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

# কেরানীগঞ্জ, দোহার, ঢাকা দক্ষিণ থেকে ব্যানারযুক্ত গাড়িগুলোকে ধানমন্ডি-৩২ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্তে (আড়ং আসিং) ড্রপ করে ওই রাস্তায় এবং রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে পার্কিং করবে এবং আগত লোকজন আড়ং ক্রসিং হতে মিরপুর রোড দিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন রাস্তা দিয়ে পায়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোটরসাইকেলের ক্ষেত্রে নির্দেশনা

# মিরপুর রোড দিয়ে আসা মোটরসাইকেল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পশ্চিম পাশের রাস্তা দিয়ে প্রবেশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করবে।

# রোকেয়া সরণি দিয়ে আসা মোটরসাইকেল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পূর্ব পাশের রাস্তা দিয়ে প্রবেশ করে শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে যানবাহন চলাচলে শৃংখলা রক্ষা ও যানজট এড়াতে ডিএমপির ট্রাফিক নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।

একাত্তর/কেএসএইচ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর