সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম

রেলের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেন। রোববার সকালে শুরু হওয়া এই অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে দুপুরে পুলিশ অবরোধকারীদের লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে। ফলে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বভাবিক হয়েছে। 

রোববার দুপুরে কমলাপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘ বিলম্বের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটের রংপুর এক্সপ্রেস প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বের পর দুপুর আড়াইটায় প্লাটফর্ম ছেড়েছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে আমাদের সবগুলো ট্রেন ছেড়ে যাবে। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্ব হয়েছে। 

এর আগে ১০টা থেকে মালিবাগ রেললাইন অবরোধ করে তারা বিক্ষোভ করেন। আন্দোলনকারী শ্রমিকদের দাবি, আইন অনুযায়ী তিন বছর পর চাকরি স্থায়ী হওয়ার কথা। কিন্তু ৮/১০ বছর কাজ করার পরও স্থায়ী করা হয়নি। বিভিন্ন সময় মন্ত্রী-সচিবের সঙ্গে মিটিং হলেও কোনো সমাধান হয়নি।

একাত্তর/এসি
ঈদযাত্রা ঘিরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ঈদ ঘনিয়ে আসায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কমলাপুরে। আগের চারদিনের তুলনায় ঈদযাত্রার পঞ্চম দিনে স্টেশনে যাত্রীদের ভিড় ছিলো অনেক বেশি। 
ঈদযাত্রা সুখকর করতে ট্রেনের সূচি বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯ ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রায় নেওয়া কর্মপরিকল্পনা থেকে...
ঈদযাত্রার চতুর্থ দিনও স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই শিডিউল বিপর্যয়ের কোন খবর। ঝামেলাহীন ঈদযাত্রার নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করছেন যাত্রীরা। তবে, সড়কপথে...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর