ইউনূসের পক্ষে চিঠির প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ পিএম

ড. মুহাম্মদ ইউনূসের মামলা স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশি নাগরিকদের খোলা চিঠির প্রতিবাদ ও উদ্বেগ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই চিঠিতে ইউনূসের বিরুদ্ধে চলমান বিচার বন্ধের অনুরোধকে স্বাধীন দেশের সংবিধানের ওপর হস্তক্ষেপ উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, ১৬ কোটি মানুষের জন্য যে আইন, সেই আইনেই ড. ইউনূসের বিচার হবে। কিন্তু বিচারপ্রক্রিয়া বন্ধের অনুরোধ করাটা বাংলাদেশের সংবিধানের ওপর সরাসরি হস্তক্ষেপ; যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী  মুহাম্মদ ইউনূসের বিচার শুরু হয়েছে। ইউনূসের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে খোলা চিঠি দেন বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জন বিশিষ্ট নাগরিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ড. ইউনূসের পক্ষে অযাচিত ও অনভিপ্রেত বিবৃতি দেয়া থেকে যেন অন্যরাও বিরত থাকে। 
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপউপাচার্য অধ্যাপক  মুহাম্মদ সামাদ, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরবি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে 'মার্চ ফর ইউনুস' কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীরা। 
প্রত্যয় নামে নতুন হতে যাওয়া পেনশন স্কিম প্রত্যাহার করা না হলে আগামী পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার হুমকি এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর