শুক্রবার বিকেলে ঢাবির চারুকলায় রাজীব স্মরণ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পিএম

অকাল প্রয়াত কবি, শিল্পী ও নির্মাতা রাজীব আশরাফ স্মরণ অনুষ্ঠান আয়োজন করেছেন তার বন্ধু ও ভক্তরা। শুক্রবার বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হবে ‘হোক কলরব রাজীব স্মরণে’ শিরোনামের এই আয়োজন।

অনুষ্ঠানে রাজীবের স্মৃতিচারণ করবেন তার বড় ভাই আশরাফুল আলম বাবুসহ, বন্ধু, সহকর্মী ও সুহৃদরা। সেখানে পাঠ করা হবে রাজীবের কবিতা। গাওয়া হবে তাঁর লেখা গান। এছাড়া রাজীবের চিত্রকর্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অভিনীত কাহিনীচিত্র প্রদর্শন করা হবে।   

সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের গান ‘হোক কলরব’ দেশ-বিদেশে ছাত্র আন্দোলনের স্লোগান হয়ে ওঠার পর থেকে আলোচনায় ছিলেন রাজীব আশরাফ। তার লেখা কবিতা থেকেই এটি তৈরি করেছিলেন অর্ণব। সমবেত কণ্ঠে গানটি গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে। 

তার আগে রাজীবকে স্মরণ করবেন চলচ্চিত্রকার নুরুল আলম আতিক, কবি ও নির্মাতা টোকন ঠাকুরসহ সাহিত্য, সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনের আরো অনেকে। গাইবেন প্রবর রিপন, সিনা হাসান, আরাফাত মহসিন নিধি, আহমেদ হাসান সানিসহ আরো অনেকে।  

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বৃষ্টি হলে এটি বকুলতলার বদলে জয়নুল গ্যালারির সামনে অনুষ্ঠিত হবে। 

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর