তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন ছাই ৫ ঘণ্টায়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পিএম

কারও দেড় যুগ আবার কারও বিশ ত্রিশ বছরের চেষ্টায় তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন ছাই হলো মাত্র ৫ ঘণ্টায়। মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুনে নিঃস্ব হলেন কয়েকশ’ ব্যবসায়ী। আগুনে পুড়েছে এই মার্কেটের ২১৭টি দোকান। পুড়েছে ক্যাশে থাকা লাখ লাখ টাকা। দোকান মালিকদের অভিযোগ, সময় মতো ফায়ার সার্ভিস এলে হয়তো কিছু মালামাল রক্ষা করতে পেতো।

মোহাম্মদপুর কৃষি মার্কেট এখন পোড়া ছাইয়ের স্তূপ। প্রায় দেড়যুগ আগে এই বাজারে চালের ব্যবসা শুরু করেন সুমি। একটু একটু করে যে ব্যবসা দাঁড় করিয়েছেন; এক রাতের আগুনে সেটি এখন পোড়া ছাইয়ের ধ্বংসস্তূপ। যেটুকু চালের বস্তায় আগুনের ছোঁয়া লাগেনি। সেগুলো সবই পানিতে ভেসে গেছে। সেই বস্তাগুলোই রক্ষা করার চেষ্টা করছিলেন সুমী। তবে এই চেষ্টাতে তার ১১ লাখ টাকার মূলধন ফিরে আসবে না। 

মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ব্যবসায়ী সুমি আক্তার বলেন, কম দামে এগুলো বিক্রি করবো।

পুড়ে যাওয়া দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আরেক ব্যবসায়ী রাসেল। নিজের সর্বস্ব বিনিয়োগ করে তিল তিল করে ছ’টি দোকান করেছিলেন। মুদি দোকান, চিড়া, গুড়, মড়ি ও চালের আলাদা আলাদা দোকান। সব মিলে প্রায় পৌনে দুই কোটি টাকার মালামাল ছিলো। এখন সবই ছাই। ভেজা চাল যা উদ্ধার করতে পেরেছেন, তা বিক্রি করে বড় জোর বিশ হাজার টাকা হতে পারে।

চাল ব্যবসায়ী মোহাম্মাদ রাসেল বলেন, ৪২০০ টাকা বস্তার চাল বিক্রি করছি ৫-৬শ’ টাকায়। আর ২১-২২শ’ টাকার বস্তা বিক্রি করছি ২-৩শ’ টাকায়।

রাসেল নামের এই ব্যবসায়ী দুইদিন আগেই দুই লাখ টাকার চাল তুলছিলেন। নিঃস্ব রাসেল বলছেন, পাঁচ মাস আগে ধার-দেনা করে ৫ লাখ টাকার চাল দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। উদ্ধার হওয়া কয়েক বস্তা চাল মাত্র এক হাজার টাকা দরে বিক্রি করছেন।

মুদি দোকান, চালের দোকান, জুয়েলারি, কাঁচা বাজার থেকে শুরু করে তিন শতাধিক বৈধ দোকান ছিলো মোহাম্মদপুর কৃষি মার্কেটে। তবে বৈধ-অবৈধ মিলে মোট দোকানের সংখ্যাটা পাঁচ শতাধিক। যার অর্ধেক পুড়েই পুড়ে গেছে।

ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তবে এই তালিকার ব্যবসায়ীদের কোন ক্ষতিপূরণ মিলবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়।

 

একাত্তর/আরএ
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর