রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
এর আগে রাত ৯টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন