রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
সোমবার রাত ৯টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মতিঝিলের সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া প্রতিবেদনে লেখা পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
