ভুবন শীল নিহতের ঘটনায় গ্রেপ্তার হিমেল দুই দিনের রিমান্ডে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

গুলিবিদ্ধ হয়ে ভুবন চন্দ্র শীল নিহতের ঘটনায় গ্রেপ্তার মারুফ বিল্লাহ হিমেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। এরপর ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক বিএম রানা।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তার জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে লক্ষ্য করে ১৯ সেপ্টেম্বর রাতে এলোপাতাড়ি গুলি ছুড়েছিলো কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমনের লোকজন।

এ ঘটনায় গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত মামুন ও ইমন দুইজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। ২০ বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর কয়েকদিন আগে ছাড়া পেয়েছে মামুন। ইমন এখনও কারাগারে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় বাইকে আসা বেশ কয়েকজন যুবক একটি মাইক্রোবাস থামাচ্ছেন। এরপর চালানো হয় গুলি। গুলি লক্ষ্য ভ্রষ্ট হলে একজনকে কোপাতে দেখা যায়।

এলোপাতাড়ি গুলিতে তখন দুই পথচারী আহত হন। এর মধ্যে ভুবন চন্দ্র শীলের মাথায় গুলি লাগে। তিনি একটি ভাড়া করা মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরিফুল নামের আরও এক পথচারী।

গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ ঘটনার পর জানান, মামুন আমাদেরকে বলেছে যে, আদালতে হাজিরার সময় তার সঙ্গে যখন দেখা হয় তখন ইমন তাকে বলেছিল তাকে দেখে নেবে। সেটা ১২ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বরই ঘটে হামলা ঘটনা।

কেএসএইচ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর