মোবাইলে ভিডিও দেখতে দেখতে বু‌ড়িগঙ্গায় পড়ে যাওয়া যুবকের মর‌দেহ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০২:০৩ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচ‌রে মোবাইলে ভিডিও দেখতে দেখতে লোহার ব্রিজ থে‌কে বু‌ড়িগঙ্গায় পড়ে গিয়ে ‌নি‌খোঁজ যুবকের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার রাত আটটার দিকে এ ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু করে বিশ মিনিট পরই ওই যুবকের উদ্ধার ক‌রে ফায়ার সার্ভিস।

ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা জানায়, রাত আটটার দি‌কে লোহার ব্রিজে ব‌সে মোবাইলে ম‌নো‌যোগ দি‌য়ে ‌ফেসবুক ও ইউটিউবে ভিডিও দেখছিল আকাশ নামের ওই যুবক। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বু‌ড়িগঙ্গায় পড়ে যান তিনি । এসময় উপস্থিত লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে ২০ মিনিটের মধ্যে আকাশের মর‌দেহ উদ্ধার কর‌তে সক্ষম হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হো‌সেন জানান, তার নাম জানলেও তার সম্পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি। মরদেহটি মর্গে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

 

একাত্তর/জো
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর