রাজধানীতে ফ্লাইওভার থেকে পড়ে তরুণীর মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:০৬ পিএম

রাজধানীর রমনার মালিবাগ ফ্লাইওভার থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।

ওই তরুণীর নাম সাহিদা ইসলাম মীম (২১)। তিনি হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার বাগিচার টেক এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ নিহতের মায়ের বরাদ দিয়ে জানান, কফি খাওয়ার কথা বলে তার এক বন্ধু ফোন করে ডেকে নিয়ে যায়। সেদিন রাতেই সাহিদার মরদেহ উদ্ধার করা হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা খানম জানান, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে রাত তিনটার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/পিএজে
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর