সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:২৫ পিএম

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঢাকায় প্রবেশের পথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। রাজধানীর স্পর্শকাতর বিভিন্ন স্থানে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সমাবেশের সময় বা এর আগে পরে কেউ কোন নাশকতার চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

২৮ অক্টোবর (শনিবার) বড় দুই দলের কর্মসূচি সামনে রেখে ঢাকার প্রবেশ পথ গুলোতে বাসানো হয়েছে বসানো হয়েছে চেকপোস্ট। বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার সকাল থেকেই আমিনবাজার, বাবুবাজার ব্রিজ ও যাত্রাবাড়ীসহ বিভিন্নস্থানে এমন তল্লাশি চলে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

রাজধানীর বিভিন্নস্থানেও চেকপোস্ট বসানো হয়েছে। যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার অংশ হিসেবেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, আমরা নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, থানা পুলিশ ও ডিবি পুলিশ বিভিন্ন জায়গায় সচেতন রয়েছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। এটা আমাদের রুটিন ওয়ার্ক। এখন যেহেতু সমাবেশ, আমরা বিভিন্ন দিকে যাতায়াত একটু বাড়িয়ে দিয়েছি।

ডিএমপির কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়া জামায়াতে ইসলামী কোন সমাবেশ করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। সমাবেশের নামে তারা যাতে কোন নাশকতা বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

হারুন অর রশিদ বলেন, লক্ষ লক্ষ মানুষ যে ঢাকায় ঢুকবে, এর মধ্যে কোনো পক্ষের না এমন লোকও তো থাকতে পারে। তৃতীয় কোনো পক্ষ, দেশকে ঝুঁকিতে ফেলার জন্য তারা কোনো কাজ করতে পারে। সে কারণেই আমাদের টহল পার্টি জোরদার আছে এবং আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গার মেস এবং অন্যান্য জায়গাগুলোতে তল্লাশি করছে। কোনো ধরনের মামলার আসামি আছে কি না, কোনো ধরনের ওয়ারেন্টের আসামি আছে কি না তা দেখা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের তিনটি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বাসিয়ে চালানো হচ্ছে বাড়তি নজরদারি।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর