মেট্রোরেলে চড়ে উচ্ছ্বাসিত যাত্রীরা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৫০ এএম

অবশেষে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মেট্রোরেলে চড়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা।

রোববার সকাল থেকে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়। তবে প্রথম দিনেই মতিঝিল স্টেশনে যাত্রীদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা ১৫ মিনিটে মেট্রোরেলের মতিঝিল স্টেশনের গেট খুলে দেওয়া হয়। মেট্রোরেলে চলে গন্তব্যস্থলে যাওয়ার জন্য সকাল ৭টা থেকেই বিপুল সংখ্যক যাত্রী অপেক্ষা করছিলেন। সকাল ৭টা ৩০ মিনিটে মতিঝিল থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।

এসময় যাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সব শ্রেণির মানুষকেই দেখা গেছে ট্রেনে ওঠার অপেক্ষায়।

এর আগে, শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হয়েছিল। উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা।

তৃতীয় ধাপে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ চলছে। ২০২৫ সালের জুনে এই অংশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এআর
রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
রাজধানীর মতিঝিল এলাকায় এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে মোবাইল কোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর