রাজধানীতে ঘুরছে গাড়ির চাকা, সতর্ক পুলিশ

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১০:৩৩ এএম

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। রোববার চতুর্থ দফায় ডাকা এই অবরোধের প্রথম দিন রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে যাত্রীর চাপও আছে। তবে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাসহ বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন, সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি চলাচল করতে দেখা গেছে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাস। এছাড়াও জরুরি খাদ্য পরিবহন, ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবায় নিয়োজিত বিভিন্ন গাড়িকে সামনে ব্যানার লাগিয়ে চলাচল করতে দেখা গেছে। একই সঙ্গে সড়কে পুলিশের টহল লক্ষ্য করা গেছে।

এর আগে চতুর্থ দফা অবরোধের আগে দিন-রাত মিলে আটটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তার মধ্যে দুপুরে আশুলিয়া রেড়িবাঁধে দাঁড়িয়ে থাকা একটি বাসে এবং রাত আটটা থেকে ৯টার মধ্যে চার বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

এরপর রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনের বাসে, আগারগাঁওয়ে শিকড় পরিবহনে এবং পঙ্গু হাসপাতালের সামনে  বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর আসে। 

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, এক ও দুই নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর পাঁচ ও ছয় নভেম্বর দ্বিতীয় দফায়, আট ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর আজ থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার পর থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীতে ৬৪টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। নাশকতার সময় হাতেনাতে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশেই বিএনপির নেতাকর্মী।

একাত্তর/এসি
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
শিশুরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেদিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর